
শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে প্রায় ১৫০ কেজি মাছসহ চারজনকে আটক করেছে স্মার্ট পেট্রোলিয়াম টিম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে স্মার্ট পেট্রোলিয়াম টিমের শফিকুল ইসলাম সাঈদের নেতৃত্বে সুন্দরবনের রায় মঙ্গল অভয়ারণ্য এলাকা থেকে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন সময় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের রফিকুল মোল্লার ছেলে আল আমিন মোল্লা, পার্শেমারী গ্রামের মৃত কয়েস গাজীর ছেলে সনিবুল ইসলাম, একই এলাকার আবিয়র গাজীর ছেলে কবিরুল, একই এলাকার মৃত গোলপ গাজীর ছেলে দুরাত কামাল গাজী।
অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

