দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৪
‎শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবীতে জলবায়ু ধর্মঘট
শ্যামনগরের নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের...
সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: সম্পদের...
ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যার হার বাড়ছে কেন?
সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পাড়তে গিয়ে গাছ থেকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৪, ২০২৬
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ০ কমেন্ট 38 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ব্রহ্মরাজপুর ইউনিয়নে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চেলারাডাংঙা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি এমপিওভুক্ত মাদ্রাসার চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে আশাশুনি উপজেলার ঘোলা-ত্রিমহনী গ্রামের ‘সবুজ’ নামে এক দূরসম্পর্কের আত্মীয়ের বিয়ের আয়োজন করছিল তার পরিবার। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বাল্যবিবাহ প্রতিরোধ সংশ্লিষ্ট কর্মীরা তাৎক্ষণিকভাবে কনের বাড়িতে উপস্থিত হন।

পরে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা কিশোরীর পরিবারকে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও আইনগত পরিণতি সম্পর্কে অবহিত করেন। প্রশাসনের বিষয়টি বুঝতে পেরে কনের পরিবার তাদের ভুল স্বীকার করে এবং বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বাল্যবিবাহ প্রতিরোধে কর্মরত সাকিবুর রহমান বাবলা বলেন, “তথ্য পাওয়ার পর আমরা সরাসরি কনের বাড়িতে যাই। পরিবারকে আইনগত দিক ও অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ের স্বাস্থ্যঝুঁকি বোঝানো হলে তারা বিষয়টি উপলব্ধি করতে পারেন এবং বিয়ের আয়োজন স্থগিত করেন।”

ঘটনাস্থলে ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, কিশোর-কিশোরী ক্লাবের সুপারভাইজার মো. আজিবুর রহমান, শিশু সুরক্ষাকর্মী মো. বাশিয়ার রহমান ও আফসানা আক্তার, ইউনিয়ন দফাদার বাসুদেব বিশ্বাস এবং উন্নয়ন সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর ডিস্ট্রিক্ট ইনচার্জ মো. শরিফুল ইসলাম ও কো-অর্ডিনেটর সাবরিনা জেসমিন উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সচেতন মহল বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিশু অধিকারকর্মীদের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার তাগিদ দিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
পরবর্তী পোস্ট
পাবলিক বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যার হার বাড়ছে কেন?

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: সম্পদের...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সেপ্টেম্বর ২৪, ২০২৬

শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting