
লিটন ঘোষ বাপি: আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক শিশুশ্রম ও বিদ্যালয় হতে ঝড়েপড়া মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দেবহাটা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগিতায় পারুলিয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ৮৭ শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে শিক্ষার আওতায় আনা হয়েছে বলে জানা যায়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে ও সিডিও জোসনা বালা এবং আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার প্রতিনিধি বিপ্লব কুমার মালাকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা এরিয়া ম্যানেজার মিল্টন সিং, সুশীলনের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) জিএম মনিরুজ্জামান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুসফিহাতুন নাহার, উপজেলা মাহিলা বিষায়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, ডিআরআরএ-এর প্রতিনিধি জিএম আনজির হোসেন, সাসের উপজেলা ম্যানেজার আলমগীর হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কোঅর্ডিনেটর সোহেল মাহমুদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ কর্মকর্তা পল্টন বিশ্বাস, সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, সিভিও সভাপতি ও প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ইউনিয়ের ইউপি সদস্য, গ্রাম উন্নয়ন সোসাইটি ও সিভিও কমিটির নের্তৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিশুশ্রম মুক্ত উপজেলা নির্মাণে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার জন্যও আহবান জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, স্থানীয় সরকার ও প্রশাসন এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগীতায় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে ৪৫টি ওয়ার্ডে শিশুশ্রম প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যেমে এলাকার জনসাধারণের সচেতনতা করা, শিশুশ্রম প্রতিরোধে পিতা মাতাদের সচেতনতা বৃদ্ধি, উঠান বৈঠক, সভা, কর্মশালা, ক্যাম্পেইন, পট গান ও নাটক প্রদর্শন সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

