দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:০১
ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...
সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...
রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...
পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে
পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...
আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...
খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...
গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২১, ২০২৬
সেপ্টেম্বর ২১, ২০২৬ ০ কমেন্ট 7 ভিউস
#আলোচনা, আবৃত্তি ও গানে সাজানো হয়েছে সাংস্কৃতিক আয়োজন

নিজস্ব প্রতিবেদকঃসাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্র উৎসব–২০২৬, নজরুল উৎসব–২০২৬ এবং কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় শহীদ নজরুল সরণিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরাসরি আবৃত্তি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে থাকবে আলোচনা, আবৃত্তি ও গান। বাংলা সাহিত্যের তিন কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য, দর্শন, মানবতাবোধ ও সমাজভাবনা নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যসংশ্লিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, যিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক এবং আবৃত্তিশিল্পী হিসেবে পরিচিত।

অনুষ্ঠানের আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক আব্দুল হামিদ, প্রাক্তন অধ্যক্ষ ও রবীন্দ্র সাহিত্য বিষয়ে আলোচক; অধ্যাপক আশুতোষ সরকার, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক এবং নজরুল সাহিত্য বিষয়ে আলোচক; এবং অধ্যাপক বাসুদেব বসু, অধ্যক্ষ ও সুকান্ত বিষয়ে আলোচক।আয়োজকরা জানান, রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্ত বাংলা সাহিত্য ও সংস্কৃতির তিন ভিন্ন অথচ পরস্পরসম্পর্কিত শক্তিশালী অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। তাঁদের সাহিত্যকর্মে মানবতা, সাম্য, স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা, প্রেম, প্রকৃতি ও সমাজবাস্তবতার বিভিন্ন দিক উঠে এসেছে। নতুন প্রজন্মের কাছে এসব সাহিত্যিক ঐতিহ্য তুলে ধরতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশনার পাশাপাশি আলোচনার মাধ্যমে তিন কবির সাহিত্যকর্ম ও জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। বিশেষ করে সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর কবিতা ও সাহিত্যকর্ম নিয়ে আলাদা আলোচনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

সরাসরি আবৃত্তি সংসদের সভাপতি শুভ আহমেদ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চুন্নু অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাহিত্য, সংস্কৃতি ও আবৃত্তিপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মধ্য দিয়ে সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে এবং রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্তের সাহিত্য ও চিন্তাধারার সঙ্গে নতুন প্রজন্মের আরও নিবিড় সংযোগ তৈরি হবে। অনুষ্ঠানে অংশ নিতে ও উপভোগ করতে জেলার সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
পরবর্তী পোস্ট
ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী

রিলেটেড পোস্ট

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

জনগনের সেবক হতে চান আমিনুল ইসলাম বাবু

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা সমাবেশ...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting