দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৭
জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...
রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...
পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে
পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...
আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...
খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...
গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ
দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন: সড়ক অবরোধ ও...
সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬ ০ কমেন্ট 25 ভিউস
ওমর ফারুক মুকুল, দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোফাইডার (সিএইচসিপি) আবুল হোসেনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্লিনিকের সরকারি গাছ কেটে আত্মসাৎ করা থেকে শুরু করে কর্মস্থলে অনুপস্থিতি ও রোগীদের সাথে দুর্ব্যবহারের কারণে ক্ষোভে ফুঁসে উঠছেন স্থানীয় বাসিন্দারা।
​স্থানীয় সূত্রের তথ্যমতে, (২০ সেপ্টেম্বর) কোনো প্রকার আইনি তোয়াক্কা না করে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণের  কয়েকটি নিম গাছ কেটে ফেলেন এবং তা আত্মশাত চেষ্টা করেন সিএইচসিপি আবুল হোসেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক গুঞ্জন ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন চিকিৎসাসেবা প্রদানের কথা থাকলেও সিএইচসিপি আবুল হোসেন ক্লিনিক খোলার ব্যাপারে চরম উদাসীন। প্রায়শই ক্লিনিক বন্ধ রাখা হয় অথবা নির্ধারিত সময়ের অনেক পরে এসে সামান্য সময় থেকে চলে যান। সেবাপ্রার্থীরা কাঙ্ক্ষিত সেবা ও ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। উপরন্তু, ক্লিনিকে ওষুধ সরবরাহে স্বজনপ্রীতি ও পছন্দের মানুষদের বেশি সুবিধা দেওয়ার মতো সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন ভূক্তভোগীরা।
​ক্লিনিকে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান, আবুল হোসেন এর আগে যেখানে কর্মরত ছিলেন সেখানেও তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকার কারণে তাকে সেখান থেকে তাকে বদলি করে দেওয়া হয়। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত থেকে এ ধরনের কার্যকলাপ সাধারণ মানুষের পাওয়ার অধিকারকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।
স্থানীয় শেখ মনি সহ আরো অনেকে অভিযোগ করে বলেন, আবুল হোসেন গাছ গুলো কেটে ভ্যান যোগে বাড়ি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো, সেই সময় আমরা বাধা দিলে তিনি বলেন আমি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েছেন বলে জানান।
এই বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন গাছ কাটার বিষয়ে স্বীকার করলেও অন্য অভিযোগ গুলো অস্বীকার করেন।
​এ বিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কমিউনিটি ক্লিনিকের সম্পত্তি বিনষ্ট করা বা বিনা অনুমতিতে গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সতত্য প্রমাণ হলে আবুল হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা জানান বর্তমান সরকার গাছ রোপণের পক্ষে প্রতিজ্ঞাবদ্ধ তাই আমি কমিউনিটি ক্লিনিকের গাছ কাটার জন্য কোন প্রকার লিখিত বা মৌখিক অনুমতি প্রাদন করেনি।
​এলাকাবাসীর জোর দাবি, অনতিবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত সিএইচসিপি আবুল হোসেনকে অপসারণ করে ক্লিনিকটিতে সুষ্ঠু সেবামূলক পরিবেশ ফিরিয়ে আনা হোক।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন: সড়ক অবরোধ ও স্মারকলিপি প্রদান
পরবর্তী পোস্ট
গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

রিলেটেড পোস্ট

দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই: মো. রেজাউল...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

সেপ্টেম্বর ১৩, ২০২৬

দেবহাটা সদর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত মডেল...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়নকে আধুনিক ও মডেল...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting