দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩২
দ্বিতীয় স্ত্রীর আত্নহত্যা: জামিন পেলেন না এমপি গাজী...
সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা: নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের...
পারুলিয়ায় ব্যবসায়ীকে মারপিট ও লাঞ্ছিত’র অভিযোগ
কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন
কেশবপুরে মাঠ থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার: হত্যার...
সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রান গেল...
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি...
তালায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফলে হতাশার চিত্র: এইচএসসিতে পাসের...
কলারোয়ায় ডেঙ্গু সচেতনতায় নির্বাহী অফিসারের প্রচারাভিযান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা রাজীব হোসেন রাজু

কর্তৃক M Helal সেপ্টেম্বর ১৬, ২০২৬
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ০ কমেন্ট 159 ভিউস

মোমিনুর রহমান:দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আসন্ন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষ থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, তরুণ রাজনীতিবিদ ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: রাজীব হোসেন রাজু। এলাকার সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে তিনি তার সুনির্দিষ্ট লক্ষ্য তুলে ধরেছেন।

দীর্ঘদিন ধরে রাজীব হোসেন রাজু এলাকার গরিব ও মেহনতী মানুষের পাশে থেকে তাদের সুখে দুঃখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজপথের সাহসী এই তরুণ রাজনীতিবিদ বিএনপি’র দুর্দিনে দলের নেতাকর্মীদের আগলে রেখে একাধিকবার কারাবরণসহ নানা দমন পীড়নের শিকার হয়েছেন। তা সত্ত্বেও তিনি তার আদর্শ ও দেশপ্রেমের জায়গা থেকে একচুলও সরে দাঁড়াননি। একজন আপসহীন ও জনবান্ধব সমাজসেবক হিসেবে ইতিমধ্যেই তিনি এলাকাবাসীর মনে গভীর স্থান করে নিয়েছেন।

প্রতিবেদন গ্রহণের সময় মো: রাজীব হোসেন রাজু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা ও উপজেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে বলেন, “আমাদের দলীয় অভিভাবক ও শ্রদ্ধেয় জেলা উপজেলা নেতৃবৃন্দের দিকনির্দেশনা এবং আদর্শকে ধারণ করেই আমি মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। দলীয় নীতিনির্ধারক ও নেতৃবৃন্দ যদি আমার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেন এবং ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের সম্মানিত জনগণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তবে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদে কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা দালালদের ন্যূনতম হস্তক্ষেপ থাকতে দেওয়া হবে না। সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ছাড়াই সহজে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন, সেই সুব্যবস্থা নিশ্চিত করা হবে।

তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রসারের পাশাপাশি মাদকবিরোধী কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। ইতিপূর্বেও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরে আইনের হাতে সোপর্দ করার কথা স্মরণ করে তিনি জানান, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের অনুপ্রেরণায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই জনপদকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে যা যা করা প্রয়োজন, তিনি তার শেষ রক্তবিন্দু দিয়ে তাই করবেন।

জনকল্যাণমুখী এই তরুণ নেতার এমন যুগোপযোগী ঘোষণায় নওয়াপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ, তরুণ সমাজ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এলাকার সর্বস্তরের মানুষ মনে করেন, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সুদৃঢ় নেতৃত্বে এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নওয়াপাড়া ইউনিয়ন একটি সত্যিকারের মডেল ইউনিয়নে রূপ নেবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ব্লিস হাসপাতালে দেড় মাসের ব্যবধানে ফের আগুন, অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রশ্ন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক, ৫০ হাজার টাকা জরিমানা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার দুই কলেজে কেউ পাস করেনি: জেলায় পাসের...

অক্টোবর ৩১, ২০২৬

এইচএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

অক্টোবর ৩১, ২০২৬

সাতক্ষীরায় সংবাদ সম্মেলন ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও...

অক্টোবর ৩১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

অক্টোবর ৩১, ২০২৬

একই স্টোরি সব জায়গায় ঢোকায় শুধু নাম বদলায়

অক্টোবর ৩১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সুধীজন...

অক্টোবর ৩০, ২০২৬

সাতক্ষীরায় সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় দায়িত্বহীনতার অভিযোগ, ব্যবস্থা...

অক্টোবর ২৯, ২০২৬

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই

অক্টোবর ২৯, ২০২৬

সাংবাদিকের ওপর হামলা: তুহিনসহ ৩ আসামি কারাগারে

অক্টোবর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting