দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪২
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি
পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা
তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন?
সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...
সাতক্ষীরায় কুষ্ঠরোগ সচেতনায় কর্মশালা অনুষ্ঠিত
কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১২, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৬ ০ কমেন্ট 22 ভিউস

আমিনুর রহমান:সাতক্ষীরার তালায় রেকর্ডীয় পৈতৃক সম্পত্তিতে থাকা ঘরবাড়ি ভাংচুর, হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। শনিবার ‌দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: শহীদুল ইসলাম।

লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম জানান, তালা মৌজার ৮৯ নম্বর জেএলের সাবেক ৩৭৮ ও হাল ৫১৪ দাগের ১২.১২ শতক পৈতৃক সম্পত্তি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ২০১৭ সালে বিগত সরকার আমলে স্থানীয় সরদার জাকিরের নেতৃত্বে সম্পত্তিটি দখলের অপচেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে এসএ রেকর্ডীয় ওয়ারেশ দাবি করে সৈয়দ আবু নছুর নামে এক ব্যক্তি আদালতে বাটোয়ারা মামলা দায়ের করলেও বিজ্ঞ আদালত তা খারিজ করে দেন। এরপর থেকে তারা সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, শনিবার সকালে হাজরাকাটি গ্রামের রড-সিমেন্ট ব্যবসায়ী মো: নুরুল ইসলাম ভাড়াটে বাহিনী নিয়ে তাদের পৈতৃক সম্পত্তিতে বেআইনিভাবে প্রবেশ করে ঘরবাড়ি ভাংচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে শহীদুল ইসলামের ছোট ভাই যুবদল নেতা জাহিদুল ইসলাম লাল্টু, ছেলে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: সাইফুল ইসলাম ও বড় বোন তহমিনা খাতুনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা পুলিশের উপস্থিতিতেই পুনরায় ভাংচুর চালায়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বিএনপি নেতা আরো বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করার কারণে আমরা চরম নির্যাতনের শিকার হয়েছি, আমার বিরুদ্ধে ৬টি রাজনৈতিক মামলা পর্যন্ত দায়ের হয়েছিল। আওয়ামী লীগ আমলেও যে জমি দখল করা সম্ভব হয়নি, বর্তমানে কতিপয় নেতার ইন্ধনে সেই জমি নূরুল ইসলাম প্রকাশ্যে পুলিশ প্রশাসনের সামনে দখল করে নিচ্ছে।” এ বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ সুরক্ষার ব্যবস্থা না করে আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেয় বলেও জানান তিনি।

বর্তমানে ভূমিদস্যু দখলদার চক্রের অব্যাহত হুমকি-ধামকিতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে, পৈতৃক সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও বিচার দাবি জানান ভুক্তভোগী পরিবারটি।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
পরবর্তী পোস্ট
পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা

রিলেটেড পোস্ট

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...

সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির...

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় বাস-মিনিবাস শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক...

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting