
গাজী শাহিন :বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার ( ৭ সেপ্টেম্বর,) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এই কমিটির অনুমোদন প্রদান করে। কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে মো: আজিবুর রহমানকে সভাপতি, আজমির হোসেন পলাশকে সাধারণ সম্পাদক এবং আব্দুল শাহজী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির তালিকা অনুযায়ী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন,সহ-সভাপতি: মো: আজমির হোসেন এবং মো: রায়হান সরদার।যুগ্ম সাধারণ সম্পাদক: মো: মাজহারুল ইসলাম এবং এম এ আল আমিন।সহ-সাংগঠনিক সম্পাদক: মো: সাইফুল ইসলাম এবং মো: সুমন (প্রবাসী)।দপ্তর সম্পাদক: মো: সেলিম রেজা।সহ-দপ্তর সম্পাদক: মো: বিল্লাল হোসেন।অর্থ সম্পাদক: মো: মাসুদ রানা।প্রচার সম্পাদক: জিএম নূর ইসলাম।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নবনির্বাচিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে জেলার একটি পূর্ণাঙ্গ কমিটির চূড়ান্ত খসড়া তৈরি করতে হবে। খসড়াটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তর বরাবর জমা দেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেছে কেন্দ্রীয় সংসদ।

