দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৪
২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...
তালা থানার নতুন ওসি’র যোগদান
শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুরের যোগাযোগ ব্যবস্থা নাজুক: খোলপেটুয়া...
দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...
শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক: জলদস্যু...
আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
শ্যামনগরের হরিনগরে ১৬ দলীয় ক্যারাম বোর্ড প্রতিযোগিতার উদ্বোধন
ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...
দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৭, ২০২৬
সেপ্টেম্বর ৭, ২০২৬ ০ কমেন্ট 101 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের উদ্যোগে কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলে শিক্ষার্থীদের নিয়ে ‘সাইবার অপরাধ প্রতিরোধ ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার’ বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা। এতে প্রধান বক্তা হিসেবে সাইবার অপরাধের নানা ঝুঁকি ও সচেতনতার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক।সেমিনারে পরিচালক শেখ মাহবুবুল হক সাইবার অপরাধ, সাইবার বুলিং, ব্ল্যাকমেইলিং, হ্যাকিং, অনলাইন প্রতারণা, অনলাইন জুয়া, ইন্টারনেট আসক্তি এবং সাইবার আইন ও অপরাধের বিভিন্ন শাস্তির দিক তুলে ধরেন। একই সাথে বাস্তব জীবনে সংঘটিত বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর সঠিক ব্যবহার ও অপব্যবহার নিয়ে কথা বলেন আইটি শাখার সদস্য জনাব মো. তানভীর হোসেন। তিনি প্রযুক্তির মাধ্যমে ছবি ও তথ্য বিকৃতির ঝুঁকি এবং কীভাবে নিরাপদে এআই প্রযুক্তি ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা করেন।এছাড়াও সেমিনারে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও ছবি সুরক্ষিত রাখা, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং যেকোনো সাইবার হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত আইনি ও কারিগরি সহায়তা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।উইমেন্স সাপোর্ট শাখার সদস্য তাহিরা সুলতানা মিমের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন টিমের সদস্য (সদর সার্কেল) অমিদ হাসান এবং সদস্য (সদর) মো. এনামুল হাসান।আয়োজকরা জানান, “সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা, নিরাপদ ডিজিটাল সমাজ গঠনে আমাদের অঙ্গীকার”—এই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায় কারাগারে

রিলেটেড পোস্ট

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...

অক্টোবর ২৩, ২০২৬

দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...

অক্টোবর ২২, ২০২৬

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...

অক্টোবর ২১, ২০২৬

কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি...

অক্টোবর ১৯, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...

অক্টোবর ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting