দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:০১
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রামদা দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই

কর্তৃক M Helal আগস্ট ২৮, ২০২৬
আগস্ট ২৮, ২০২৬ ০ কমেন্ট 593 ভিউস

নিজস্ব প্রতিবেদন:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ২৭ তারিখ রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে রামদা ও লোহার রড দিয়ে মারধর করে আহত করে এবং তার কাছে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন তিনি। বর্তমানে আহত সাংবাদিক কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সাংবাদিক ফিরোজ আহমেদ কালিগঞ্জ উপজেলার মহেশকুড় এলাকার বাসিন্দা আমিনুর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে সাংবাদিকতা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ তারিখ রাতে কালিগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মহেশকুড় খালপাড় সড়কের মৃত খবির শেখের বাড়ির পাশের একটি ফাঁকা স্থানে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে।

ফিরোজ আহমেদের অভিযোগ, আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তদের মধ্যে মহেষকুড় এলাকার শুকুর আলীর ছেলে শেখ তাজিম , হাশেম সাহাজীর ছেলে রহিম সাহাজী ,আইয়ুব আলী সাহাজীর ছেলে মনি সাহাজী নিজদেবপুর এলাকার মৃত সাহাদত আলীর ছেলে মনিরুল হক তুহিন সহ আরও কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীদের একজন রামদা দিয়ে তার মাথা লক্ষ্য করে কোপ দেয়। এতে তার মাথার সামনের অংশে দুটি রক্তাক্ত জখম হয়। পরে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে গেলে অন্যরা লোহার রড দিয়ে তার দুই পায়ের নিচের অংশে আঘাত করে।

ফিরোজ আহমেদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা তার সঙ্গে থাকা একটি লাল ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে ১ লাখ ২০ হাজার টাকা ছিল বলে তিনি দাবি করেন।

এর আগে চলতি মাসের ২১ তারিখ রাতে সাংবাদিক ফিরোজ আহমেদের ছোট ভাই সাংবাদিক ফেরদৌস আহমেদের ওপর হামলার ঘটনায় তিনি বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলার পর এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

ঘটনার পর সাংবাদিক ফিরোজ আহমেদ কালিগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

কালিগঞ্জ থানার পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

অন্যদিকে হামলাকারীরা ওয়ারেন্ট ভুক্ত আসামি হওয়াতে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার দায়িত্বে আলহাজ্ব আব্দুর রউফ-এর অভিনন্দন
পরবর্তী পোস্ট
দেবহাটায় বাসের ধাক্কায় মৎস্য ব্যবসায়ী নিহত, আটক বাস

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অক্টোবর ১২, ২০২৬

কালিগঞ্জে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ:...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting