দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৫
আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
দেবহাটায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
.গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা...
কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন
কলারোয়ায় প্রবাসীর ইটভাটা জবরদখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে  
শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় ইজিবাইক চালক নিহত
সাতক্ষীরায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা...
দ্বিতীয় স্ত্রীর আত্নহত্যা: জামিন পেলেন না এমপি গাজী...
সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা: নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorizedসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র প্রার্থী ওমর ফারুক

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৯, ২০২৬
জুলাই ২৯, ২০২৬ ০ কমেন্ট 222 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ সাতক্ষীরা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. ওমর ফারুক তার বিরুদ্ধে পারিবারিক রাস্তা দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। বুধবার (২৯ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

লিখিত বক্তব্যে ওমর ফারুক বলেন, স্থানীয় মো. শরিফুল আলম (মনু) তার বিরুদ্ধে পারিবারিক রাস্তা দখলের যে অভিযোগ তুলেছেন, তার কোনো আইনগত বা বাস্তব ভিত্তি নেই। তিনি বলেন, ইফতা হাউজিং লিমিটেডের পক্ষে তিনি ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা ক্রয় করেছেন, যা সংশ্লিষ্ট নিবন্ধিত দলিলে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

তিনি জানান, ১৯ ডিসেম্বর ২০১১ তারিখে সম্পাদিত পারিবারিক রেজিস্ট্রি বণ্টননামা অনুযায়ী মো. শরিফুল আলম মনু সাবেক দাগ নং ২০৪৯ ও হাল দাগ নং ৬৩৫২-এর ২৫.৬০ শতক জমির একক মালিক হন। পরবর্তীতে তিনি নিজের সম্পত্তি থেকে ইফতা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ৫.৮৪ শতক জমি বিক্রয়ের চুক্তি করেন। ওই বিক্রয়ের অংশ হিসেবে ২০১৬ সালের ১৯ এপ্রিল নিবন্ধিত ২৭৮১ নম্বর দলিলের মাধ্যমে ৬ ফুট এবং বিক্রিত অংশ থেকে আরও ৪ ফুটসহ মোট ১০ ফুট প্রশস্ত ও ২৬৭ ফুট দীর্ঘ রাস্তা হস্তান্তর করা হয়।

ওমর ফারুক আরও বলেন, একই বছরের ১৯ জুলাই ৪৯৫৪ নম্বর দলিলের মাধ্যমে শরিফুল আলম মনু খোরশেদ আলম গং-এর নামে ৪.১২ শতক জমি বিক্রয় করেন। ওই দলিলেও ১০ ফুট রাস্তার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে রাস্তা পারিবারিক দাবি করার কোনো সুযোগ নেই।

তিনি অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের প্রতি নিবন্ধিত দলিলসহ প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তিনি কারও পারিবারিক রাস্তা দখল করেননি এবং আইনগতভাবে বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তির অধিকার ভোগ করছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা 
পরবর্তী পোস্ট
খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা কর্মসূচি

রিলেটেড পোস্ট

.গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা...

নভেম্বর ২, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন

নভেম্বর ২, ২০২৬

কলারোয়ায় প্রবাসীর ইটভাটা জবরদখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে  

নভেম্বর ২, ২০২৬

সাতক্ষীরায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা...

নভেম্বর ২, ২০২৬

সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা: নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের...

নভেম্বর ১, ২০২৬

সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

নভেম্বর ১, ২০২৬

সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রান গেল...

নভেম্বর ১, ২০২৬

ঝাউডাঙ্গায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক- ১

অক্টোবর ৩১, ২০২৬

সাতক্ষীরার দুই কলেজে কেউ পাস করেনি: জেলায় পাসের...

অক্টোবর ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting