দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:১৩
ডুমুরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার মোটরসাইকেল চালক নিহত, আহত...
সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে...
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ডুমুরিয়া

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার মোটরসাইকেল চালক নিহত, আহত ১

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৪, ২০২৬
জুলাই ৪, ২০২৬ ০ কমেন্ট 9 ভিউস
মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অজ্ঞাত একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাতক্ষীরার তালা উপজেলার এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুজ্জামান (৪০) সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের মো. আজিবর সরদারের ছেলে। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। গুরুতর আহত মনিরুল ইসলাম (৫০) একই এলাকার বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামছুজ্জামান ও মনিরুল ইসলাম মোটরসাইকেলে খুলনার দিক থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত মনিরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. আসাদুজ্জামান মুঠোফোনে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি
পরবর্তী পোস্ট
ডুমুরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

ডুমুরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য...

জুন ৭, ২০২৬

ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা 

মে ৩১, ২০২৫

২৫ লক্ষ টাকার ফেব্রিকস লুটের ঘটনায় সাতক্ষীরা স্বেচ্ছাসেবকদলের...

এপ্রিল ১২, ২০২৫

ধুলিহরে নতুন বউ ফেরত ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী সাইফুল ইসলাম বাচ্চুর...

জানুয়ারি ২৯, ২০২৫

সাতক্ষীরা সদর হাসপাতাল সহ সকল উপজেলা হাসপাতালে ১২৫...

জানুয়ারি ২১, ২০২৫

ইজারাকৃত সম্পত্তি থেকে ভূমিহীন শামছুর গাজীকে উচ্ছেদের পায়তারা

জানুয়ারি ২১, ২০২৫

জেলা জেএসডির শোক

জানুয়ারি ২০, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting