
আবু ছালেক: রবিবার সকাল ১০ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে শরিফা পারভীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, সভায় বক্তব্য রাখেন জুলফিকার আলী, নেসার আলী সরদার, আবু ছালেক, ও সুজায়েত হোসেন, সভায় সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম জুলফিকার আলীকে সভাপতি, মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক কে সহ সভাপতি, লাকি খাতুনকে বিদ্যুৎ শাহী নারি সদস্য, এস কে আরিফুল ইসলামকে বিদ্যুৎ শাহী পুরুষ সদস্য, নেসার আলী সরদার কে জমির দাতা সদস্য, রিজিয়া খাতুন কে অভিভাবক মহিলা সদস্য, রাবেয়া খাতুনকে অভিভাবক মহিলা সদস্য, আলমগীর হোসেনকে অভিভাবক পুরুষ সদস্য, শামীম হোসেনকে অভিভাবক পুরুষ সদস্য, মিল্টন হোসেনকে মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি,পম্পা রানীকে শিক্ষক প্রতিনিধ এবং শরিফা পারভীনকে সদস্য সচিব করে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

