
মো. শাহিনুর রহমান শাহিন:যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গত রবিবার (৭ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন (৩৯) ও ৩নং মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫)।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দীন এবং মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হবে।

