প্রভাষক মামুন বিল্লাহ কালিগঞ্জ: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র নলতা হাসপাতালের পূর্ব পাশ্বে জনসাধারণের কল্যাণে সরকারি ঢালাই রাস্তা চলাকালীন সময়ে ইপি সদস্য আহমদ আলী আব্দুল্লাহ জোরপূর্বক সরকারি কাজে বেআইনিভাবে বাধা প্রদান করলে এলাকার জন সাধারণ সরকারি কাজে বাধা প্রদানকারী আব্দুল্লাহ মেম্বার এর প্রতি ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তি করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাসপাতালের পূর্ব পাশ্বে ৬৩ ফুট ঢালাই রাস্তার কাজ চলাকালীন সময়ে ৬ নং নলতা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল্লাহ সম্পূর্ণ বেআইনিভাবে রাস্তার কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করলে সচেতন জনগণ সরকারি কাজে বাধা প্রদানকারী আব্দুল্লাহ মেম্বারকে গণধোলাই দেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি শান্ত করেন। জনসাধারণের জন্য অতি প্রয়োজনীয় রাস্তা নির্মাণে বাধা প্রদানকারী আব্দুল্লাহ মেম্বার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সচেতন নলতা এলাকাবাসী।

Leave a Reply
You must be logged in to post a comment.