নিজস্ব প্রতিবেদক: গেল শতাব্দীর পঞ্চাশ দশকের তুখোড় ছাত্র নেতা,ভাষা সৈনিক, সাবেক ডাকসুর বিপ্লবী সাধারণ সম্পাদক, আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা,দেশের খ্যাতনামা সাংবাদিক, সাতক্ষীরার কৃতিসন্তান মরহুম আশরাফ উদ্দিন মকবুলের মৃত্যুদিন আগামীকাল ৪মে। তিনি বার্ধক্যজনিত কারনে বিগত ৪মে২০১৬ খুলনার বাসায় মারা যান।
মরহুম আশরাফ উদ্দিন মকবুল পঞ্চাশ দশকে ডাকসুর সাধারণ সম্পাদক, ষাটের দশকে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এবং আশির দশকে অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাবের জীবন সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা -বাসসের বিশেষ প্রতিনিধি ছিলেন।
মরহুম আশরাফ উদ্দিন মকবুল আশির দশকে খুলনা থেকে ‘দৈনিক বঙ্গবানী’ও ‘The daily Mail’ নামে দুটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। তিনি সাতক্ষীরার কৃতি সন্তান এবং আমার সাংবাদিকতার গুরু ছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতি করুন এই কামনা করছি।

Leave a Reply
You must be logged in to post a comment.