জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে জেলা পরিষদের পুকুরের মাছ ধরে লুটপাট ও কেয়ারটেকারকে হুমকি ধামকি ও লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ মে) সকাল সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা পরিষদের কেয়ার টেকার তারিফুল ইসলাম জানান, বড়দলের বুড়িয়া গ্রামে জেলা পরিষদের পুকুর আছে। পুকুরটি এলাকার মানুষের সুপেয় পানি নিশ্চিত করতে ইজারা দেওয়া হয়নি। এলাকাবাসী পুকুরের পানি খাওয়ার কাজে ব্যবহার করে থাকে।
পুকুরে মাছ চাষ বা পানি নষ্ট হয় এমন কোন প্রকার কাজ বা পানিতে গোসল করা নিষেধ। কিন্তু সেখানে একটি চক্র গোপনে মাছ ধরে আত্মসাৎ ও পানি নষ্ট করছে এমন অভিযোগে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান স্যার আজ সকালে ফোনে জানানোর পর আমি ঘটনাস্থলে ৮.১৫ টার দিকে যাই। তখন দেখতে পাই ফকরাবাদের শ্যামল পাল, সুশান্ত কুন্ডু, পবিত্র মন্ডল, দেবা দে, সবুর, সুশান্ত সানা, বিশ্বজিৎ সরকার এবয় বুড়িয়ার রবিন রায়, কমলেশ মন্ডল, অনুপ মন্ডল, কেনা সরকার, মিলন ও তরুণ রায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পুকুর থেকে জাল টেনে মাছ ধরে ৪/৫ টি বস্তায় ভরে নিয়ে যাচ্ছে। আমাকে দেখে তারা ছোট প্যাকেটে করে মাছ নিয়ে চলে যায়। তখনো ২ বস্তায় মাছ ভর্তি ছিল। আমাকে গালিগালাছ, হুমকী ও লাঞ্চিত করতে আসে। আমি ফোনে প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে থানা থেকে এসআই নীতিশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা কেটে পড়ে। তারা কমপক্ষে ৫/৭ মন মাছ ধরে নিয়েছে।
এসআই নীতিশ বিশ্বাস জানান, বুড়িয়ায় জেলা পরিষদের পুকুর থেকে মাছ মারছিল এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মাছ মেরেছে সঠিক। কিন্তু সবাই পালিয়ে গেছে কাউকে ঘটনাস্থলে পাইনি। জেলা পরিষদের কেয়ারটেকারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত থানায় আসে নাই।
এব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, জেলা পরিষদের পুকুর থেকে মাছ ধরার বিষয় জানতে পেরে আশাশুনি জেলা পরিষদের ডাকবাংলা কেয়ারটেকার তারিফুল ইসলামকে তদন্তের জন্য পাঠানো হয়েছিল। ঘটনাস্থলে কেয়ারটেকার ও স্থানীয়দের বাকবিতান্ডার বিষয় জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। বিষয়টা তিনি দেখবেন।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, ঘটনার সাথে যারা জড়িত তাদের তালিকা করা হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.