দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৩
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...
খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২৭, ২০২৬
এপ্রিল ২৭, ২০২৬ ০ কমেন্ট 309 ভিউস
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি এসব কার্যক্রম পরিদর্শন করেন।
কার্যক্রম পরিদর্শনকালে তিনি ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নাধীন  “Reducing Climate Change Induced Health Hazards of Pregnant Women, Children and Adolescent Girls (REACH) প্রকল্পের আওতায় “ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক এর সংস্কার কাজ এবং ইকো ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম” এর শুভ উদ্ধোধন করেন। এ সময় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিশ কুমার গোলদার, মুসলিম এইড এর কর্মকর্তা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, জমিদাতা, এলাকাবাসী, ইএসডিও’র প্রকল্প ব্যবস্থাপকবৃন্দ, কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহিতাসহ জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি এই ক্লিনিকসহ উপজেলার ৫টি কমিউনিটি ক্লিনিক, ১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংস্কার, চিকিৎসা সরঞ্জাম এবং ২টি ইকো ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স প্রদানের মাধ্যমে জেলার স্বাস্থ্য সেবায় সরকারের উন্নয়ন অংশীদার হিসাবে সহায়তা করার জন্য ইএসডিও কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
পরে তিনি প্রতিনিধি দলসহ একই ইউনিয়নে ইএসডিও কর্তৃক বাস্তাবায়নাধীন “Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-III)” প্রকল্পের আওতায় নির্মিত “সোদকনা পানি বিশুদ্ধকরণ প্লান্ট” এর পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া, পানি বিতরণ/বিক্রয় কার্যক্রম পরিদর্শন ও পানি বিতরণ করেন। এ সময় প্লান্ট পরিচালনা কমিটির সভাপতি রত্না বিশ্বাস ও সদস্য সচিব ‍রূপা দাস তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এই প্লান্টের প্রতিদিন ৮ থেকে ১০ হাজার লিটার পানি পরিশোধন সক্ষমতা রয়েছে, যার দ্বারা এলাকার প্রায় ৪০০ পরিবারের দৈনিক সুপেয় ও নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ইএসডিও’র প্রকল্প কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেন যে, তারা একই ধরনের আরো ১টি পানির প্লান্ট শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামে স্থাপন করেছেন। এছাড়াও পরিবার পর্যায়ে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা স্থাপন, জলবায়ু সহনশীল টয়লেট স্থাপন, দুর্যোগ আশ্রয়কেন্দ্রসমূহের ওয়াশ সুবিধা সংস্কার ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের আয় ও জীবিকা উন্নয়নে প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করে যাচ্ছে। উল্লেখ্য যে, প্রকল্প দুটি যথাক্রমে দাতা সংস্থা ইনফন্টস ডু মন্ডে (ইডিএম) ও মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ অভিযানে অপরিপক্ব আম ধ্বংস
পরবর্তী পোস্ট
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting