দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৫
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
তিন সন্তানকে ফেলে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়শিক্ষাসারাদেশ

সব এমপি নিজ নিজ এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনে আপ্রাণ চেষ্টা করছেন

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২, ২০২৬
এপ্রিল ২, ২০২৬ ০ কমেন্ট 158 ভিউস

অনলাইন ডেস্ক:বর্তমানে দেশে ৫৭টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের এই বিশ্ববিদ্যালয়গুলো বৃদ্ধিকরণ এবং জনগণের চাহিদা মিটানোর চেষ্টা করব। একটি শিক্ষিত জাতি গঠন করার জন্য আমরা আগামী দিনে এই চিন্তাভাবনা করব।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সব সংসদ সদস্য নিজ নিজ এলাকায় সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাননীয় স্পিকার আমি জানি, সকলেই তার স্ব স্ব এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যেমনিভাবে মুন্সিগঞ্জের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ সাহেব বললেন যে, নদীর ওপারে মুন্সিগঞ্জ বিশ্ববিদ্যালয় স্থাপনা করা হোক। ঠিক তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানাও বলেছেন যে, ব্রাহ্মণবাড়িয়াতেও বিজ্ঞান ও প্রযুক্তি বলে কোনো বিশ্ববিদ্যালয় নেই।

তিনি বলেন, বর্তমানে দেশে ৫৭টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের এই বিশ্ববিদ্যালয়গুলো বৃদ্ধিকরণ এবং জনগণের চাহিদা মিটানোর চেষ্টা করব। একটি শিক্ষিত জাতি গঠন করার জন্য আমরা আগামী দিনে এই চিন্তাভাবনা করব। তবে এই মুহূর্তে গফরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া কতটা সমুচিত হবে সে বিষয়ে চিন্তা-ভাবনা দরকার। তাই আমি এই আসনের সংসদ সদস্যকে এই দাবিটি প্রত্যাহার করার অনুরোধ করছি।

এর আগে সংসদে সিদ্ধান্ত প্রস্তাবে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান নিজ আসনে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন করেন। তার প্রস্তাবকে সমর্থন জানিয়ে সংশোধনী প্রস্তাবে আরও ৯ জন সংসদ সদস্য তাদের দাবি উত্থাপন করেন। এর মধ্যে ৬ জন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। একজন সংসদ সদস্য কৃষি কলেজ স্থাপনের দাবি জানান।

এদিকে, শিক্ষামন্ত্রীয় দাবিটি প্রত্যাহার করার অনুরোধের পর সংসদ সদস্য মো. আখতারুজ্জামান তা প্রত্যাহার করে নেন। পরে স্পিকার সেটি সংসদে পাস করার জন্য ভোটের আহ্বান জানান। এরপর সম্মিলিতভাবে কণ্ঠভোটে প্রত্যাহারের পক্ষে অবস্থান জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি পাস হয়েছে বলে সংসদকে অবহিত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অনলাইন নিউজ পোর্টাল নীতিমালা সংশোধনের কাজ চলছে
পরবর্তী পোস্ট
এসএসসি পরীক্ষায় ৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুলাই ৩, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting