দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৪২
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

‘ইংরেজি শিখতে সচিবদের বিদেশ যাত্রা!’, আসল ঘটনা কী

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২, ২০২৬
এপ্রিল ২, ২০২৬ ০ কমেন্ট 67 ভিউস

অনলাইন ডেস্ক: ‘ইংরেজি ভাষা শিখতে ৩৫০ জন সচিবকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে’— বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, এটি কেবল ইংরেজি শেখার কোনও বিষয় নয় এবং ৩৫০ জন সচিব পাঠানোর কোনও পরিকল্পনাও সরকারের নেই। প্রকৃতপক্ষে ‘প্রশাসনিক দক্ষতা অর্জন’ (অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল ডেভেলপমেন্ট) বিষয়ক একটি প্রশিক্ষণের প্রস্তাব প্রাথমিক পর্যায়ে রয়েছে, যা এখনও চূড়ান্ত হয়নি।

মন্ত্রণালয়ের ব্যাখ্যা

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করা হয়েছে যে, এই প্রকল্প চূড়ান্ত করতে একনেকের অনুমোদন লাগবে। অথচ বর্তমান সরকার এখন পর্যন্ত কোনও একনেকের সভাই অনুষ্ঠিত করেনি।

এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ছড়িয়ে পড়া সংবাদটি পুরোপুরি সঠিক নয়। বাংলাদেশ সরকারে ৩৫০ জন সচিব বা সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তাই নেই। প্রস্তাবে মূলত উপসচিব থেকে সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের কথা বলা হয়েছে। আর এটি ইংরেজি শেখার প্রকল্প নয়, বরং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর একটি প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে একটি টিমকে থাইল্যান্ড পাঠানোর কথা চিন্তা রয়েছে। প্রকল্পটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।”

তিনি আরও যোগ করেন, যেকোনও প্রকল্প বাস্তবায়ন করতে হলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এখনও কোনও একনেক সভা করেনি। ফলে এটি চূড়ান্ত হওয়ার প্রশ্নই আসে না।

একনেক সভার প্রস্তুতি ও প্রকল্পের তালিকা

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আগামী সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সভায় মোট ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে, যার মধ্যে ৯টি নতুন এবং ৮টি পুরোনো সংশোধিত প্রকল্প।

এছাড়া পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদিত ৩৩টি প্রকল্প অব্যাহতির জন্য উপস্থাপন করা হবে। তবে এই তালিকার কোথাও ইংরেজি শিখতে ৩৫০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর কোনও প্রকল্পের অস্তিত্ব নেই।

বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তাদের অভিমত

সরকারের সাবেক অতিরিক্ত সচিব মহিউদ্দিন আহমেদ এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা গণমাধ্যমের দায়িত্ব। প্রথমত, দেশে সচিবের সংখ্যা ১০০-ও নয়, সেখানে ৩৫০ জন সচিবের কথা বলা ভিত্তিহীন। দ্বিতীয়ত, দক্ষতা উন্নয়নের জন্য বিদেশে প্রশিক্ষণ একটি নিয়মিত প্রক্রিয়া, একে ‘ইংরেজি শেখা’ বলে চমক সৃষ্টির চেষ্টা করা অনভিপ্রেত। তৃতীয়ত, ‘প্রশাসনিক দক্ষতা অর্জন’ শীর্ষক যদি কোনও ট্রেনিং প্রকল্প হয়ে ধাকে, তা হতেই পারে। চতুর্থত, প্রকল্পটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। এ ধরনের হাজারো প্রকল্পের কথা হয়— সব প্রকল্পই সরকার অনুমোদন দেয় না। সর্বোপরি, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সরকার ও প্রশাসন সম্পর্কে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করে।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছিল যে, ইংরেজি শিখতে ৩৫০ জন সচিবকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে এই তথ্যের সত্যতা নাকচ করে প্রকৃত বিষয়টি পরিষ্কার করা হলো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জ্বালানি না পেয়ে এমপিরাও সংকটে, পুলিশ ডাকার পরামর্শ মন্ত্রীর
পরবর্তী পোস্ট
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে সড়কের পিচ

রিলেটেড পোস্ট

র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুর্নগঠন করা...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting