দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:১৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকবাণিজ্যরাজনীতিসারাদেশ

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা প্রকাশ

কর্তৃক Satnadee Satkhira মার্চ ৩১, ২০২৬
মার্চ ৩১, ২০২৬ ০ কমেন্ট 214 ভিউস

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের চরম যুদ্ধাবস্থা ও নজিরবিহীন উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সফলভাবে অতিক্রম করেছে চীনের তিনটি বাণিজ্যিক জাহাজ।

মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য নিশ্চিত করেছেন।

মাও নিং জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর (প্রধানত ইরান) সঙ্গে নিবিড় সমন্বয় এবং আলোচনার মাধ্যমেই এই জাহাজগুলো নিরাপদে ওই জলপথ পাড়ি দিতে সক্ষম হয়েছে। এই ট্রানজিট সফল করতে সহযোগিতার জন্য বেইজিং সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মুখপাত্র আরও বলেন, ‘হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য একটি অপরিহার্য রুট। আমরা উপসাগরীয় অঞ্চলে অবিলম্বে সব ধরনের সংঘাত বন্ধ করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।’

সম্প্রতি ইরান ঘোষণা করেছিল যে, যারা তেহরানের প্রতি শত্রুভাবাপন্ন নয়, এমন দেশগুলো প্রয়োজনীয় সমন্বয় সাপেক্ষে এই প্রণালি ব্যবহার করতে পারবে। চীন ছাড়াও ভারত ও পাকিস্তানের সাথে সম্পর্কিত বেশ কিছু জাহাজ গত কয়েক দিনে এই সুবিধা পেয়েছে। তবে এই ‘নিরাপদ পারাপারের’ বিনিময়ে ইরান নির্দিষ্ট ফি বা মাশুল আদায় করছে বলে খবর চাউর হয়েছে।

গত ২৩ মার্চের এক প্রতিবেদনে দাবি করা হয়, অন্তত দুটি আন্তর্জাতিক জাহাজ বড় অংকের অর্থ পরিশোধ করে ইরানের সহায়তায় এই রুটটি অতিক্রম করেছে।

যেখানে বিশ্বের অধিকাংশ বড় শিপিং কোম্পানি এখন হামলার ভয়ে হরমুজ প্রণালি ও লোহিত সাগর এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে চলছে, সেখানে চীনের জাহাজগুলোর এই অবাধ চলাচল বিশ্ব বাণিজ্যে বেইজিংয়ের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। বেইজিংয়ের সাথে তেহরানের নিবিড় অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের কারণেই এই ঝুঁকি নেওয়া সম্ভব হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বনদস্যু আতঙ্ক নিয়ে আজ মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা
পরবর্তী পোস্ট
সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting