দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:১৬
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিনিধিদের নেটওয়ার্ক সভা

কর্তৃক mirkhairul.news মার্চ ২, ২০২৬
মার্চ ২, ২০২৬ ০ কমেন্ট 126 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সুশীল সমাজের প্রতিনিধিদের (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ০২ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’।

সভায় বক্তারা মানব পাচার বিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণ, সময়োপযোগী তথ্য আদান-প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সুইজারল্যান্ড অ্যাম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার। তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাসুদুল হাসান , স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত , ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক,  হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন,  মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস ,  সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস , আরার ফ্যাসিলিটেটর সেকেন্দার আবু জাফর , প্রেরণার ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার মৃত্যুঞ্জয় সাহা, মৌমাছির মরিয়ম খাতুন, পরিত্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার সোহেল রানা, অগ্রগতির প্রজেক্ট ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, উত্তরনের লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড মুনির উদ্দিন, সিটিআইপি সদস্য সাফিরুল ইসলাম ও সারভাইভার লিডার জেসমিন সুলতানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সারভাইভার লিডাররা সভায় তাদের মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, সাতক্ষীরা সীমান্ত এলাকা হওয়ায় পাচারকারীদের তৎপরতা রোধে এই নেটওয়ার্কিং সভা একটি কার্যকর ভূমিকা পালন করবে। সভা শেষে ভবিষ্যতে পাচার রোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রেসক্লাবে সভাপতি মনিরের উপর হামলা, সাংবাদিক সমাজে ক্ষোভ
পরবর্তী পোস্ট
নলতায় মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জুন ১, ২০২৬

আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১, ২০২৬

আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে...

জুন ১, ২০২৬

গুনাকরকাটিতে পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধের...

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting