
মামুন বিল্লাহ: সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ১০ রমজান বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মনোরম ও সুসজ্জিত প্যান্ডেলে এ আয়োজন সম্পন্ন হয়। প্রায় তিন শতাধিক রোজাদার এতে অংশগ্রহণ করেন।কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও যুগ্ম সম্পাদক এবং ইফতার কমিটির আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।
এছাড়াও জাতীয় পার্টি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর, সহ-সভাপতি সেলিম শাহরিয়ার, নলতা শরিফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম রবিউল্লাহ বাহার, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম,সাংবাদিক লতিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, বীর মুক্তিযোদ্ধা এস. এম. মমতাজ হোসেন মন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং কালিগঞ্জ প্রেসক্লাবের এ ধরনের ঐক্যবদ্ধ আয়োজনকে সাধুবাদ জানান।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য হাফেজ মাওলানা আব্দুল গফুর।
ইফতার কমিটির সদস্যবৃন্দ ও মেহমানদারি ক্যাটারিং সার্ভিসের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী পরিবেশন করা হয়।ইফতার ও মাগরিবের নামাজ শেষে অতিথিরা প্রেসক্লাব প্রাঙ্গণে এক আন্তরিক চা-আড্ডায় মিলিত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে।

