দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৫
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটা

পাটকেলঘাটায় সমিতির আড়ালে সুদের কারবারের প্রতিবাদে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১, ২০১৯
ডিসেম্বর ১, ২০১৯ ০ কমেন্ট 400 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটায় শ্রমজীবী সমবায় সমিতির আড়ালে সুদের ব্যবসা পরিচালনাকারী রহমত আলীর হাত থেকে রক্ষা ও তার গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার সময় পাটকেলঘাটা পাচরাস্তা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শত শত এলাকাবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমজীবী সমবায় সমিতির নিকট থেকে ঋণ নিয়ে প্রতারণা ও হয়রানির শিকার ভূক্তভোগীরা হাতে হাত দিয়ে ঘন্টাব্যাপী এই মানবন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতি থেকে ঋণ নিয়ে প্রতারণা ও হয়রানির শিকার ভুক্তভোগী ফিরোজ হোসেন, রবিউল ইসলাম, মিরানা ইসলাম, আমজাদ হোসেন, মমতাজ বেগম, মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তরা বলেন পাটকেলঘাটায় শ্রমজীবী সমবায় সমিতির আড়ালে সুদেরকারবারী হিসাব রক্ষক রহমত আলী দীর্ঘ দিন ধরে সুদের ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি সমিতি থেকে ঋণ দেওয়ার কথা বলে অভিনব কায়দায় কোন প্রকারে টাকার অংক উল্লেখ ছাড়াই ফাঁকা চেক,স্টাম্প গ্রহনের মাধ্যমে সরকারি নীতিমালা লগ্ন করে মাসিক শতকারা ৩০টাকা হারে সুদ গ্রহন করে থাকেন। ভূক্তভোগীরা প্রতিবাদ করলে ফাঁকা স্টাম্প ও চেকে গ্রাহকের ঋণগ্রহনের পরিমানের চেয়ে ১০ গুন টাকা বেশি উল্লেখ করে মামলা দিয়ে হয়রানি করছেন। এভাবে সমিতির গ্রাহকদের নিকট থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। জেলা থেকে সমাজসেবা কর্মকর্তা বা সমবায় কর্মকর্তা তদন্তে আসলে তাদেরকে ম্যানেজ করে ভূক্তভোগীদের মুখোমুখি না করে বিদায় করে দেন।
বক্তরা আরও বলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তাজ ইলেকট্রিক এর স্বতাধিকারি রবিউল ইসলামকে ৩ লাখ টাকা ঋণ দিয়ে পরবর্তীতে তার দেওয়া ফাঁকা চেকে ২২ লাখ টাকা উল্লেখ করে আদালতে মামলা করে জেল হাজতে প্রেরণ করেন। বক্তরা আরও বলেন সুদখোর রহমত আলী পাটকেলঘাটায় শ্রমজীবী সমবায় সমিতির পাশাপাশি ভূয়া রেজিষ্টেশন উল্লেখ দেখিয়ে পাটকেলঘাটায় শ্রমজীবী সমবায় ফাউন্ডেশনের নামে স্কুল রোডে ছাইনবোর্ড দিয়ে ঋণ দেওয়ার নামে সুদের কারবার পরিচালনা করে আসছিল। এ ঘটনায় ভূক্তভোগীরা সাংবাদিক সম্মেলন করলে তড়িঘড়ি করে রহমত আলী রাতারাতি সেই সাইনবোর্ড সরিয়ে ফেলেন। সুদেরকারবারি রহমত আলী সহ সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় এসপির প্রেস ব্রিফিং: ছিনতাইয়ের মূল হোতা সাদিকুর, অস্ত্র আইনে মামলা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পাটকেলঘাটা থানার ওসির

আগস্ট ২, ২০২৬

সরুলিয়া ইউনিয়নে গণমানুষের আস্থার প্রতিক চেয়ারম্যান প্রার্থী হাসানুর...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

শ্যামনগরে এমপির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

জুলাই ২২, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির...

জুলাই ১৯, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুলাই ১৬, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting