দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:০৪
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই: বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব   

কর্তৃক mirkhairul.news নভেম্বর ১৫, ২০২৫
নভেম্বর ১৫, ২০২৫ ০ কমেন্ট 141 ভিউস
কামরুল হাসান:  বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। আমরা সব ধর্মের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ধর্মীয় উৎসবসহ সবধরনের আচার-অনুষ্ঠানে আমরা পাশে থাকতে চাই। সদ্যসমাপ্ত দুর্গাপূজায় সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে আমরা অনুপ্রেরণা জুগিয়েছি। সবখানে সম্প্রীতি ও সৌহার্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। তালা ও কলারোয়ার সকল পূজামণ্ডপে আপনাদের সাথে নিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছি।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আপনাদের সাথে কাজ করে যে ভালোবাসায় আমি সিক্ত হয়েছি, তা কখনো ভুলে যাওয়ার নয়। আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই আবারো ধানের শীষ নিয়ে আপনাদের সামনে আসতে পেরেছি। গণমানুষের এই ভালোবাসায় ধানের শীষ আবারও বিজয়ী হবে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কলারোয়া পৌরসভা মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, করছে । মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শামিল থেকেছে।
তিনি বলেন, তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়নে আমি ব্যাপক কাজ করেছি। ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, স্কুল-কলেজ-মাদ্রাসার এমপিওভুক্তি, অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমি কাজ করে গেছি, যাচ্ছি। আপনাদের অশেষ ভালোবাসা ও সমর্থনে আবারও আমরা বিজয়ী হয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সহ সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা এম এ রব শাহিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুসা কারিমুল্লা, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিনসহ উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএনপি নেতা ডা. শহিদুল আলমের দলীয় মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
পরবর্তী পোস্ট
আশাশুনির মদিনাতুল উলুম মাদ্রাসার কমিটি বাতিল ও নিয়োগ বাণিজ্য বন্দের দাবীতে মানববন্ধন

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting