দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:২১
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় সমকাল জাতীয় বিতর্ক উৎসব

কর্তৃক mirkhairul.news অক্টোবর ৩, ২০২৫
অক্টোবর ৩, ২০২৫ ০ কমেন্ট 145 ভিউস

সাতক্ষীরা প্রতিনিধি: ”বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে বিএফ এফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শাহাজালাল ইসলামী ব্যংক পিএলির সহযোগিতায় সুহৃদ সমাবেশের আয়োজনে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল১০টা থেকে শুরু করে বেলা ১টা পর্যান্ত সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে প্রযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক ব্যানার্জি। আরো বক্তব্য রাখেন, নলতা আহসানিয়া রেসিডেনশিয়াল কলেজের অধ্যাপক মোমেনা খানম, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, পত্রদূতের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার হালদার, সমকাল সুহৃদ-সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম প্রমূখ। এ সময় বক্তারা সমকালের সুহৃদ সমাবেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি এক অনন্য শিক্ষণপ্রক্রিয়া এই উপলব্ধিই যেন শিক্ষার্থীদের চোখে মুখে দীপ্ত হয়ে উঠেছে। তারা বুঝিয়েছে, যুক্তির শক্তি মানুষকে আলোকিত করে, বিজ্ঞান মানুষকে মুক্তি দেয়।

এবছর সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। সেগুলো হলো,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাবুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাপাশডাঙ্গা উচ্চ বিদ্যালয়, নগরঘাটা উচ্চ বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়। এ মধ্যে সেমিফাইনালে ৪টি প্রতিষ্ঠান অংশ নেয় । সেগুলো হলো, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় এবং ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

সেমিফাইনালের মঞ্চে যুক্তির তর্ক-বিতর্কে উন্মোচিত হয় শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি। ক গ্রুপে বিতর্কের বিষয় ছিল—“ইন্টারনেটের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে” এবং ‘খ’ গ্রুপে আলোচ্য বিষয়—“সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই বিমুখ করছে”। আর ফাইনাল রাউন্ডে—পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি। ফাইনাল রাউন্ড সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় বানাম সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয় । এতে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে। রানার্স আপ হয় সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হন, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহারিমা তাসলিম মায়েশা।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দিয়ে আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে ভিডব্লিউবি কার্ডধারীদের অছিলা বানিয়ে উদ্যোক্তাকে বিপর্যস্তের চেষ্টার অভিযোগ

রিলেটেড পোস্ট

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জুন ১, ২০২৬

আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১, ২০২৬

আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে...

জুন ১, ২০২৬

গুনাকরকাটিতে পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধের...

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting