দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৭
AIUB ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শ্যামনগরের সাইফ
আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ
‘হাসিমুখে ফল উৎসব’—প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি...
সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির...
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগজ্ঞে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে নিঃশ্ব মিলন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৬, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ০ কমেন্ট 198 ভিউস
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের লেদমিস্ত্রী মিলন হোসেন। বাবা পিয়ার আলী পেশায় দিনমজুর। মিলন লেদমিস্ত্রীর কাজ করে চলছিল টেনে টুনে সংসার। অনলাইন জুয়া এসে সর্বশান্ত করেছে মিলনকে। বিভিন্ন মানুষের থেকে বিল্ডিংয়ের গ্রিল, দরজা,স্যাটার তৈরি করার এ্যাডভান্স টাকা নিয়ে অনালইন জুয়ায় সর্বশান্ত হয়েছে। বর্তমানে তার কাছে ১০-১২জন  ব্যক্তি কয়েক লক্ষ টাকা পাবে। মিলন অনলাইন জুয়ার পাশাপাশি মাদক সেবনে জড়িয়ে পড়ে। দিনরাত মাদক সেবন আর অনলাইন জুয়ায় চলমান ব্যবসা আজ বন্ধ হয়ে গেছে। পাওনাদারদের টাকার চাপে ব্যবসা করতে পারছে না। ব্যবসার মূলধন অনলাইন জুয়া ও মাদক সেবনে উড়িয়েছে এলাকাবাসীর দাবি।  বর্তমানে সে এলাকাছেড়ে পালিয়ে যশোরে শুশুর বাড়ি লুকিয়ে আছে।
সরজমিনে দেখা যায়, কালিগঞ্জের বন্দকাটি গণ গোরস্থান মোড়ে মিলনের লেদের একটি দোকান রয়েছে। ২-৩ জন কর্মাচারী নিয়ে বিভিন্ন দোকান,  বিল্ডিংয়ের দরজা গ্রিল সার্টার তৈরি করে চলছিল মিলনের সংসার। বন্দকাটি অনলাইন জুয়া ও মাদকের অভয়ারণ্যে। কালিগঞ্জ উপজেলার মাদকের একটি বড় পয়েন্ট বন্দকাটি অবস্থিত যেখানে হাত বাড়ালে মেলে মাদক। খুচরা ব্যবসায়ীরা ঘুরে ঘুরে মাদক বিক্রি করে। সেই সাথে অনলাইন জুয়ার এজেন্ট রয়েছে।  যারা বাকিতে অনলাইন জুয়ায় টাকা দিয়ে থাকে। পরে কিস্তিতে সেই টাকা জুয়াড়িদের থেকে পরিশোধ করে নেয়। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবৈধ কার্যক্রম।
মিলন প্রথমে অল্প কিছু টাকা দিয়ে অনালাইন জুয়ার একাউন্টে ভরে টাকা নষ্ট করে ফেলে ।  পরে সেই টাকা উঠাতে গিয়ে ধাপে ধাপে ৪-৫ লক্ষ টাকা অনলাইন জুয়ায় উড়িয়ে দেয়। ক্লিকে ডলার অথবা টাকার স্বপ্নে বিভোর লেদ মিস্ত্রী মিলন এখন দেনারদায়ে এলাকাছাড়া। কখনো সাতক্ষীরা, খুলনা, যশোর পালিয়ে থেকে জীবন যাপন করছে।
পাওনারদার ভুক্তভোগী বন্দকাটি গ্রামের ফজর আলী মোড়ল বলেন, লেদ মিস্ত্রী মিলন একসময় রমরমা ব্যবসা ছিল। আমার কাছ থেকে ব্যবসা সম্প্রসারণ করার জন্য টাকা ধার নিয়েছি। টাকা না দিয়ে মাসের পর মাস ঘুরাচ্ছে। পরে শুনলাম অনলাইন জুয়া খেলে টাকা নষ্ট করছে। বহু মানুষ ওর কাছে টাকা পাবে সে এখন এলাকছেড়ে শুশুরবাড়ি পলাতক রয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বন্দকাটি গ্রামের আরেক বাসিন্দা বলেন, অনলাইন জুয়া ও মাদক সেবনে মিলন আজ ধ্বংস হয়ে গেছে। চলমান ব্যবসা ছিল তার। কিন্তু হঠাৎ দোকান বন্ধ রেখে পালিয়ে থাকে।  পাওনাদের খোঁজাখুঁজির পর জানতে পারি  সে কয়েকজন থেকে  ব্যবসার কথা বলে টাকা নিয়ে অনালাইন জুয়ায় হেরে এখন পলাতক রয়েছে। অনলাইন জুয়া  এই এালাকার মানুষকে সর্বাশান্ত করেছে। গ্রামের শতাধিক মানুষ লক্ষ লক্ষ টাকা হেরে আজ নিঃস্ব হয়ে এলাকা ছেড়েছে। তবুও থামছে না অনলাইন জুয়া।
সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি নিজাম উদ্দীন মোল্যা  গণমাধ্যমকে বলেন, সরকারের নির্দেশনা রয়েছে অনলাইন জুয়াড়ী ও এজেন্টদের অভিযানের মাধ্যমে ধরার। আমরা অভিযান অব্যাহত রেখেছেি। অনলাইন  জুয়া অঞ্জল গুলো আমরা চিহ্নিত করে অভিযান পরিচালনা করব।আমাদের তথ্য দিয়ে সহয়তা করবেন। আমরা অনলাইন এজেন্টদের তথ্য সংগ্রহ করছি মোটামুটি তালিকা প্রস্তুত হয়েছে। আমরা শ্রীঘ্রই বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করব।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় মানবাধিকার সংস্থার কর্মী বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ, পদ থেকে অব্যাহতি
পরবর্তী পোস্ট
কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু

রিলেটেড পোস্ট

‘হাসিমুখে ফল উৎসব’—প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি...

জুলাই ১৯, ২০২৬

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কালিগঞ্জে বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আটক-২

জুলাই ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting