দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:১৯
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
পাটকেলঘাটা কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল...
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা ও...
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 
আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয়...
আশাশুনির প্রতাপনগরে গভীর নলকূপ দেওয়ার নামে অর্থ আত্মসাতের...
মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছাসারাদেশ

পাইকগাছার কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন,  এলাকাবাসীর মানববন্ধন 

কর্তৃক mirkhairul.news আগস্ট ১৯, ২০২৫
আগস্ট ১৯, ২০২৫ ০ কমেন্ট 329 ভিউস
পাইকগাছা প্রতিবেদক : পাইকগাছার দেলুটির কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভদ্রা প্রবল স্রোতে বাঁধে ৪’শ মিটার এলাকায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ফলে বিগত বছরে ন্যায় যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ কারণে চরম ঝুঁকিতে রয়েছে ২২নং পোল্ডারের ১৩ টি গ্রামের হাজার হাজার মানুষ। এ দিকে মঙ্গলবার দুপুরে বাঁধের উপর দাঁড়িয়ে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের দাবি জানিয়েছে শত শত এলাকাবাসী। উল্লেখ্য দেলুটি হচ্ছে উপজেলার দ্বীপ বেষ্টিত একটি ইউনিয়ন। ২২ নং পোল্ডার বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নের একটি অংশ। ৫ টি ওয়ার্ডের ১৩ টি গ্রাম নিয়ে ২২ নং পোল্ডার। এখানে ১০ হাজারের অধিক মানুষ বসবাস করে। তরমুজ সহ অন্যান্য কৃষি ফসলের জন্য ২২ নং পোল্ডার অত্যন্ত সমৃদ্ধ। প্রতি বছর এখানে কোটি কোটি টাকার তরমুজ ও অন্যান্য কৃষি ফসল উৎপাদন হয়ে থাকে। পোল্ডারের চারিপাশে নদী থাকায় এবং টেকসই বেড়িবাঁধ না থাকায় চরম ঝুঁকি নিয়ে বসবাস করেন এখানকার মানুষ। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে দুর্বল বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখানকার জনসাধারণের। গত বছরের ২২ আগস্ট একই এলাকার বাঁধ ভেঙ্গে ২২ নং পোল্ডার সম্পুর্ণ তলিয়ে গিয়ে দীর্ঘদিন পানি বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করতে হয়েছিল এখানকার মানুষের। তেমন কোন আশ্রয় কেন্দ্র না থাকায় রাস্তায় বসবাস করতে হয় হাজার হাজার মানুষের। বিগত ২০ বছর ধরে এখানে ভাঙ্গন অব্যাহত রয়েছে। ইতোপূর্বে হাজার হাজার বিঘা ফসলি জমি এবং অসংখ্য ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।  গত বছর বাঁধের যেখানে ভেঙ্গে গিয়েছিল তার ঠিক এক কিলোমিটার উত্তরে এবছর ও কালিনগর সাধু ঘাটের অমল কবিরাজের বাড়ি হতে প্রভাষ মন্ডলের বাড়ি পর্যন্ত ৪’শ মিটার এলাকা জুড়ে বাঁধে ভাঙ্গন এবং কোথাও কোথাও বড় ফাটল দেখা দিয়েছে। যার ফলে প্লাবিত হওয়ার আশঙ্কায় উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে রয়েছে এলাকার মানুষ। মেরামত সহ ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন জরুরি মনে করছে ঝুঁকিপূর্ন এলাকার মানুষ। এলাকার শত শত মানুষ মঙ্গলবার দুপুরে বাঁধের উপর দাঁড়িয়ে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের দাবি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। দেলুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজের সভাপতিত্বে ও ইউপি সদস্য পলাশ কান্তি রায়ের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সমরেশ হালদার, ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, রিংকু রায়, বদিউজ্জামান, মেরি রাণী, দেলুটি ইউনিয়ন জামায়াতের আমীর মোস্তফা সরদার,  প্রভাষক কল্যাণ মন্ডল, ধীমান মন্ডল, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, সন্তোষ গাইন, উৎপল রায়, শিশির মন্ডল, শিমুল মন্ডল, মিহির সরকার, শ্যামল কান্তি রায়, মালতী মন্ডল, শিক্ষার্থী পিয়া মন্ডল ও তৃপা সরকার। মানববন্ধনে বক্তারা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধের দাবি জানান।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

রিলেটেড পোস্ট

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

পাইকগাছায়  অসহায় নারীদের হাতে সেলাই মেশিন হস্তান্তর

এপ্রিল ১৬, ২০২৬

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও...

এপ্রিল ১৬, ২০২৬

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ১৬, ২০২৬

কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক...

এপ্রিল ১৬, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

  ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

এপ্রিল ১৫, ২০২৬

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের...

এপ্রিল ১৫, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting