দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

দেবহাটায় আদালতের নির্দেশ উপেক্ষা করে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ!

কর্তৃক mirkhairul.news আগস্ট ১২, ২০২৫
আগস্ট ১২, ২০২৫ ০ কমেন্ট 340 ভিউস

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আদালতের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা সদরের এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মৃত বিলায়েত গাজীর ছেলে আহম্মদ আলীর পরিবার জানান, পৈতৃক সূত্রে পাওয়া দেবহাটা মৌজার ১৪৬০ খতিয়ানের দাগ নং-২৪৫৬, ২৪৫৭, ২৪৫৮ ও ২৪৫৯ দাগের সম্পত্তির ৬০ শতাংশের জমিতে যাওয়ার জন্য একটি চলাচলের পথ ছিল। কিন্তু অপরপক্ষ মোহাম্মাদালী ও শাহাজান আলীর সাথে চলাচলের পথ নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে বিচার দিলে গ্রাম্য আদালতে অপরপক্ষ বার বার হাজির না হলে পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুবিচারের আবেদন করি। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। যেখানে খতিয়ানে উল্লেখিত ০.৬০৭৫ একর জমি আমার ভোগদখলকৃত জমিতে যাওয়ার জন্য একটি রাস্তার স্কেচ ম্যাপে পথের নকশা অঙ্কন করে যাতায়াতের পথ তৈরি করে সীমানা নির্ধারণ করা হয়। এরপর ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারী ৫১৯ নং দলিলে আহম্মদ আলী উক্ত তফসিল ভূক্ত জমি থেকে ০.৫৬৫০ একর জমি কন্যাদের নামে রেজিস্ট্রি করে দেই। দলিল মোতাবেক কন্যারা ১৫৯৩ নাম জারি খতিয়ানের অন্তভূক্ত হলে প্রতিপক্ষ আরো বেপরোয়া হয়ে ওঠে। আমার কোন কন্যা সন্তান না থাকায় বিভিন্ন ভাবে হুমকি ও হয়রানি করে আসছিল। উক্ত জমিতে চলাচলের রাস্তা আবারও বন্ধ করে দিলে আমার মেয়ে সাবিনা ইয়াসমিন বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ১৩৩ ও ১৪২ ধারা মোতাবেক প্রতিকার প্রার্থনা করে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি পর্যবেক্ষণ করে চলতি বছরের গত ২৮ জুলাই চলাচলের পথ উন্মুক্ত এবং পথে কেউ কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না এই মর্মে ব্যবস্থা নিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে রবিবার (১০ আগস্ট) দেবহাটা থানা ওসির সহযোগীতায় উক্ত পথ উন্মুক্ত করে পুনরায় চলাচলের উপযুক্ত করা হয়। কিন্তু প্রতিপক্ষরা আদালতের নির্দেশ উপেক্ষা করে মঙ্গলবার দিবাগত রাতে উক্ত রাস্তায় বাঁশ দিয়ে বেড়া প্রদান করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। বর্তমানে তারা বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করায় আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। এবিষয়ে প্রতিপক্ষ মোহাম্মাদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জমির মাঝখান থেকে রাস্তা করায় আমরা বন্ধ করে দিয়েছি। জমি মাপ না হওয়া পর্যন্ত রাস্তা দেওয়া হবে না বলে জানান তিনি। দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, আদালতের নির্দেশ মোতাবেক নতুন ভাবে রাস্তা উন্মুক্ত করা হয়। আহম্মদ আলীর পুত্র সন্তান না থাকায় প্রতিপক্ষরা কোন ভাবে সুষ্ঠ করে সমাধান মেনে না দিয়ে বিরোধ আসছে। আদালতের নির্দেশ পরবর্তী নতুন ভাবে রাস্তা বন্ধের বিষয়টি আমি জেনেছি। বিজ্ঞ আদালত অবমাননার বিষয়ে আমাদের নির্দেশ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন
পরবর্তী পোস্ট
দেবহাটায় জামায়াত ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের যুব সমাবেশ

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting