দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৮
পাটকেলঘাটায় হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার...
দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন
‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

আমরা আর আগের দিনের পুলিশ হতে চাই না: পুলিশ সুপার মনিরুল ইসলাম

কর্তৃক mirkhairul.news আগস্ট ১১, ২০২৫
আগস্ট ১১, ২০২৫ ০ কমেন্ট 418 ভিউস
মীর খায়রুল আলম: মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমি দস্যু সহ সকল অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা আগের দিনের পুলিশ হতে চাই না। যা আইনসঙ্গত কাজ তাই হবে। পুলিশ জনতার, মানুষের জন্যই পুলিশ। এই লক্ষে আমরা কাজ করছি। কেউ যদি অন্যায়কারীদের আশ্রায় দিয়ে থাকেন সেও সমান অপরাধী। যারা সমাজে অন্যায় করে তাদের কাছে পুলিশের বার্তা পৌঁছে দিবেন। অন্যায় অপরাধ করে সমাজে টিকে থাকা যাবে না। অপরাধের শিকড় উপড়ে ফেলা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমি দস্যু সহ সকল অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হল। সাতক্ষীরাকে সন্ত্রাসের জনপদ তৈরী করতে দেওয়া হবে না। যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে তারা সাবধান হন। খুব দ্রুত আপনাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। পুলিশ সুপার এসময় অপরাধীদের ধরে দিতে পারলে বিভিন্ন ক্যাটারগরীতে পুরস্কার ঘোষণা করেন। তিনি বক্তব্যে আরো বলেন, সাতক্ষীরায় অপমৃত্যু বেড়েছে তাই এটি কমাতে অভিভাবক ও সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে বলে জানান। পাশাপাশি নারীদের শিক্ষিত করার এবং নির্যাতন ও নারীদের প্রতি সহিংসতা কমানোর জন্য সচেতনতা বার্তা প্রদান করেন। সোমবার (১১ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.মুকিত হাসান খাঁন বলেন, যে সমাজে অপরাধের প্রতিবাদ হয় না, সে সমাজের উন্নয়ন সহ সব কিছু পিছিয়ে যায়। আপনারা যদি নিজেদের কন্ঠস্বর তুলে ধরেন তাহলে অপরাধীদের স্থান সমাজে থাকবেন না। দেবহাটায় যারা অপরাধ কর্মকান্ড পরিচালনা করেন তাদের তথ্য দিন। আমরা আপনাদের সহযোগীতা নিয়ে একটি নিরাপদ নগরী গড়ে তুলবো। এসময় অনুষ্ঠানে দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দীন সিদ্দীকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ও জাতীয় মাদক বিরোধী কমিটির সদস্য ইকবাল মাসুদ, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার প্রমুখ। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল, যুবদলের আহবায়ক কামরুজ্জামান, শিক্ষক আবু তালেব সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এদিকে বিট পুলিশিং সমাবেশে বক্তারা পুলিশ সুপারের কাছে দেবহাটার খলিশাখালি এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানালে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নেই নজরদারি সাতক্ষীরায় জেবুন্নেছা ছাত্রী নিবাসে চলছে ইচ্ছে মতো বাণিজ্য
পরবর্তী পোস্ট
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিলেটেড পোস্ট

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৬

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting