দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:২১
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
কালিগঞ্জে সঞ্জিব হত্যার এজাহারভুক্ত আসামি গ্ৰেপ্তার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে এলসিএস প্রকল্পে মহিলা কর্মী  নিয়োগে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কর্তৃক mirkhairul.news জুলাই ২১, ২০২৫
জুলাই ২১, ২০২৫ ০ কমেন্ট 785 ভিউস

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে এলসিএস প্রকল্পের আওতায় রাস্তা রক্ষণাবেক্ষণে মহিলা নিয়োগ কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিকারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদের মেইন গেইটের মুখে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহিলা কর্মী নিয়োগে বঞ্চিত মহিলাদের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বড়দলের ময়না খাতুন, আশাশুনির ডলি খাতুন, কোদন্ডা গ্রামের প্রতিবন্ধি (বোবা) আছিরনের পক্ষে তার বোন আলেয়া খাতুন ও বাদপড়া সুপার ভাইজার সাহেব আলী। বক্তাগণ বলেন, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য কুমার দেব সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে এলসিএস প্রকল্পের রাস্তা রক্ষণাবেক্ষণে মহিলা কর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ বাণিজ্য করেছেন। তিনি সিও সাধন ঘোষের মাধ্যমে প্রত্যেক কর্মী নিয়োগে ১৫ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন।  যারা দিতে পারেননি তাদেরকে বাদ দিয়ে অনিয়ম হলেও নিয়ম ভঙ্গ করে অযোগ্যদের নিয়োগ দিয়েছেন। ১৮ থেকে ৩৫ বছরের মহিলা নিয়োগ পাওয়ার কথা থাকলেও ঘুষ সে নিয়মকে ফ্রিজে পাঠিয়েছে। কৌশল্যা, নাসরিন, মমতাজ, সালমাসহ অনেক ৩৫ উর্ধ বয়সীকে নিয়োগ দেওয়া হয়েছে। ১০/১৫ বছর কাজে থাকার পরও নাসরিন, মনোয়ারা ও কৌশল্যাসহ আরও কাউকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। আরইআরএমপি প্রজেক্টে গত বছর কাজ করেছে তাদের পুনরায় না নেওয়ার কথা থাকলেও আশাশুনির রেশমাসহ কাউকে কাউকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। আগের ইঞ্জিনিয়ার নাসিমুল হক ডলিকে স্ট্যাম্পে লিখিত ভাবে নিয়োগ দিয়ে যান কিন্তু ১০/১৫ বছর কাজে থাকাদের নিলেও তাকে নেয়া হয়নি। সিও সাধন ঘোষ ও চাকুরিতে না থাকলেও সাবেক সিও খায়রুল যোগসাজস করে তাদেরকে বাদ দিয়ে অনৈতিক স্বার্থ পেয়ে অবৈধ নিয়োগে সহায়তা করেছে দাবী করেন বক্তাগণ। সাহেব আলী বলেন, সাধন ঘোষের নানা দুর্নীতির অভিযোগ এনে আমি ইঞ্জিনিয়ার স্যারের কাছে লিখিত আবেদন করি। কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি। তার বিরুদ্ধে মহিলা কর্মীদের ৫টি কম্বল আত্মসাতের অভিযোগ আছে। তাছাড়া উর্দ্ধতন কর্তৃপক্ষ, ইউএনও স্যার ও বিভিন্ন কর্মকর্তা ও নেতার সুপারিশ আছে ছলনা করে অনেককে লটারী ছাড়াই নিয়োগ দেয়া হয়েছে। বুধহাটা, নওয়াপড়া, শ্বেতপুর ও বেউলা গাজীরমাঠের কাউকে লটারীতে অংশ নিতে না দিয়ে বঞ্চিত করা হয়েছে। মানববন্ধন শেষে মহিলারা বিভিন্ন শ্লোগানসহকারে বিক্ষোভ মিছিল করে।
এব্যাপারে অভিযুক্ত সিও সাধান ঘোষ এর মোবাইলে অসংখ্যবার মোবাইল করলে রিং হলেও রিসিভ করেননি। উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকারের মোবাইলে রিং করা হলে ম্যাসেস পাঠান তিনি মিটিংয়ে আছেন, পরে কথা বলবেন।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় জানান, আমি কথা বলে দেখছি, খোঁজ নিয়ে দেখি কি হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় তেরো লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ
পরবর্তী পোস্ট
শ্যামনগরে যুবকের মরদেহ উদ্ধার

রিলেটেড পোস্ট

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন

জুলাই ২, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ২, ২০২৬

কালিগঞ্জে সঞ্জিব হত্যার এজাহারভুক্ত আসামি গ্ৰেপ্তার

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting