দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৫৭
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

বর্গা চাষি কর্তৃক জমির মালিকের পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ!

কর্তৃক mirkhairul.news জুন ২০, ২০২৫
জুন ২০, ২০২৫ ০ কমেন্ট 254 ভিউস

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় পৈত্রিক জমি দখলের অভিযোগ উঠেছে জমি দেখাশোনার দায়িত্বে থাকা মোহাম্মাদ আলীর বিরুদ্ধে। বর্তমানে জমির মালিক অসহায় হয়ে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। ভূক্তভোগী জমির মালিক সৈয়দ আবুল ফজল জানান, পৈত্রিক সুত্রে পাওয়া দেবহাটা মৌজার এসএ ৬০৮, হাল দাগ ১৮৫০ এ ৭৫ শতক জমির মধ্যে তার ৩৫শতক জমি প্রাপ্ত হন। সেই মোতাবেক উক্ত জমি ভোগদখল করে আসছেন তিনি। কিন্তু তার পরিবার সাতক্ষীরা শহরে বসবাস করার সুবাদে ১৯৮০ সালে ওই জমি দেখাশোনা ও চাষ করার জন্য কোঁড়া গ্রামের মৃত মান্দার মুন্সির ছেলে আসমাতুল্লাহ গাজী ওরফে ঝটিকে বর্গা চাষি হিসাবে নিযুক্ত করা হয়। সেখান থেকে আসমাতুল্লাহ গাজী ওই জমি আবাদ করে আসছিল। পরবর্তীতে চাষের জমি থেকে আসমাতুল্লাহ গাজীর বাড়ি দুরে হওয়ায় ওই জমিতে পাহারা ঘর নির্মানের দাবি জানালে মালিকরা সেখানে একটি মাটির কাঁচাঘর নির্মান করে দেন। এরপর থেকে সেখানে আসমাতুল্লাহ গাজী ও তার স্ত্রীকে নিয়ে ওই ঘরে থাকা শুরু করেন। পরে সে দীর্ঘদিন মালিকপক্ষের জমি দেখা শোনার সুবাদে সুসম্পর্কে ওই ভিটায় বসবাসের জন্য জমির দাবি জানায়। এতে জমির মালিক পক্ষের ৬ ভাইবোনের মধ্যে ২জন শরীক চুক্তিনামার মাধ্যমে জমিতে বসবাসের অনুমতি দেয়। কিন্তু পরবর্তীতে পারিবারিক বন্ঠননামা করা হলে বসবাসের ঘরটিসহ ৩৭ শতক জমি আবুল ফজলের অংশে পড়লে তিনি বর্গাচাষি আসমাতুল্লাহকে ৬০৯ দাগ যার হাল ১৮৪৮দাগে গিয়ে বসতঘর নির্মান করার জন্য বলেন। কিন্তু বর্গাচাষি আসমাতুল্লাহ এর পরিবার ওই জমি থেকে সরে না গিয়ে নানা তালবাহানা করতে থাকে। ঘটনায় ২৯/০২/২০০৪ সালে সৈয়দ আবুল ফজল বাদি হয়ে সদর ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতে মামলা করেন। বিষয়টি নিয়ে ৩ কার্যদিবস শালিশ বৈঠকে অভিযোগের বিষয়ে নিজের দোষ স্বীকার করলেও জমি ছাড়েননি আসমাতুল্লাহ। গ্রাম আদালত পরবর্তীতে জমির মালিককে বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করেন। একপর্যায়ে আসমাতুল্লাহ গাজীর মৃত্যু হলে তার ছেলে ধুরন্ধর মোহাম্মাদআলী চুক্তি অমান্য করে ৭শতক জমির পরিবর্তে আরো প্রায় ২০ শতক জমি জোরপূর্বক দখল করে পাঁকা স্থাপনা তৈরি করে। জমির মালিক সৈয়দ আবুল ফজল গ্রামের বাড়িতে এসে মোহাম্মাদআলীকে তার জমি ছেড়ে দেওয়ার জন্য বললে এতে ক্ষিপ্ত হয়ে উল্টো জমির মালিককে হুমকি ও মারপিট করতে উদ্ধত হয়। এতে করে জমির মালিক আদালতের মামলা করেও সুরাহ পাননি। বর্তমানে জমির মালিক বৈধ কাগজপত্র থাকার সত্বেও জমি ফেরত পেতে অসহায় হয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এবিষয়ে মোহাম্মাদআলীকে প্রশ্ন করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। চুক্তির মাধ্যমে ৭ শতক জমি দান করে দিয়েছে। তবে ওই চুক্তিনামায় সৈয়দ আবুল ফজল ও তার এক বোন স্বাক্ষর না করায় তিনি জমি ফেরত চান। বেশি জমি দখলের কথা জানতে চাইলে তিনি জানান, আমার প্রয়োজন হচ্ছে তাই ব্যবহার করছি। দরকার হলে বাড়তি জমির দাম দিয়ে দেব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বে সভাপতি ইমরান, সম্পাদক মো: ইব্রাহিম
পরবর্তী পোস্ট
পারুলিয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তা সংস্কার করে দিলেন জামায়াত নেতৃবৃন্দরা

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

মে ১৩, ২০২৬

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...

মে ১২, ২০২৬

শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...

মে ১২, ২০২৬

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...

মে ১২, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...

মে ১২, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু পেশাদার...

মে ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting