দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের জন্য সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম গঠন

কর্তৃক mirkhairul.news জুন ২০, ২০২৫
জুন ২০, ২০২৫ ০ কমেন্ট 321 ভিউস

প্রেস রিলিজ: অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের জন্য সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। গত (১৮ জুন ২০২৫) পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য একটি সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। ঢাকায় একটি হোটেলে গঠিত এই প্ল্যাটফর্মটি পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি হ্রাসে বিশেষভাবে কাজ করবে।
উল্লেখ্য নেদারল্যান্ড সরকারের সহায়তায় পরিচালিত রাইটটুগ্রো কনসোর্টিয়াম প্রকল্পটি ২০২১ সাল থেকে শিশুপুষ্টি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশসহ আফ্রিকার আরও ৫টি দেশে কাজ করে আসছে। বাংলাদেশে ম্যাক্স ফাউন্ডেশন এর নেতৃত্বে এই কনসোর্টিয়ামে রয়েছে ৬টি আন্তর্জাতিক (সেইভ দ্য চিলড্রেন, দ্য হাঙ্গার প্রজেক্ট, অ্যাকশান অ্যাগেইনস্ট হাঙ্গার, ওয়ার্ল্ড ভিশন, সিগা ও ম্যাক্স ফাউন্ডেশন) এবং ৩টি স্থানীয় সংস্থা (এইচএলপি ফাউন্ডেশন, জাগো নারী এবং সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী)।
বাংলাদেশ সরকারের এসডিজি লক্ষমাত্রা ২, ৫ ও ৬ পূরণে, জাতীয় ৮ম পঞ্চবার্ষিক পকিল্পনা এবং জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা (দ্বিতীয় পর্যায়) ২০১৬-২০২৫ এর সাথে সঙ্গতি রেখে রাইট টু গ্রো অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের পুষ্টিমান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। রাইট টু গ্রো সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়, কারিগরি ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে উপকূলীয় ৪টি জেলার (পটুয়াখালী, বরগুনা, খুলনা ও সাতক্ষীরা) ৫টি উপজেলার প্রশাসন এবং ৪০ টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে। রাইটটু গ্রো কর্মসূচির মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করছে এই অঞ্চলসমূহের ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ, পনেরো হাজারের অধিক সুশীল সমাজ ও কমিউনিটির নেতৃবৃন্দ এবং দুইশো’র অধিক স্থানীয় উদ্যোক্তা। এই কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদ ও কমিউনিটিতে বেশ কিছু উত্তম চর্চা বাস্তবায়িত হচ্ছে। কর্ম এলাকার বাইরেও এই উত্তম চর্চাসমূহ অনুসরিত হচ্ছে।
প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে এই অঞ্চলসমূহের ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে ২০২২ সাল থেকে তারা পুষ্টিখাতে বাজেট রাখা শুরু করে, প্রতি বছর ক্রমাগত বৃদ্ধি ও সঠিকখাতে ব্যয় করে যাচ্ছে। এই বাজেট বৃদ্ধি তদারকিতে রাইট টু গ্রো প্রকল্পের উদ্ভাবনী বাজেট মনিটরিং ও ব্যয় ট্র্যাকিং ডিজিটাল এপস্ ব্যবহৃত হচ্ছে। এছাড়া শিশু প্রোফাইল এস্টিমেট ও ব্যয় মডেল টুলস ব্যবহারের মাধ্যমে শিশুভিত্তিক পুষ্টি বাজেটের গ্যাপ নিরূপন করা যাচ্ছে যা সঠিক চাহিদামাফিক পরিকল্পনা ও বাজেট প্রণয়নে সহায়তা করছে। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসমূহের সহায়তায় কর্মএলাকার ৩০ হাজার ৭ শো’র অধিক অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুকে নিয়মিতভাবে গ্রোথ মনিটরিং এর আওতায় এনে অধিকতর সেবামূখী প্রতিষ্ঠানে পরিণত হতে উদ্বুদ্ধ করার মাধ্যমে উন্নত পুষ্টিসেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি খাতের সংশ্লিষ্ট কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সহায়তায় স্থানীয় উদ্যোক্তাগন পুষ্টি এবং ওয়াশ পণ্য ও সেবা দূর্গম এলাকাসমূহে পৌঁছে দেয়ার মাধ্যমে উত্তম চর্চাগুলো বাস্তবায়ন ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে রাইটটুগ্রো কার্যক্রম আওতাধীন এলাকার ৮৭% পরিবার পুষ্টিমান নিশ্চিত করতে সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ করছে এবং ১৮৭ টি গ্রামকে স্বাস্থ্যকর গ্রামে উন্নীত করা হয়েছে। যার ফলে অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের খর্বকায়তা, কৃশকায়তা এবং ওজন স্বল্পতার মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। রাইট টু গ্রো এর এক গবেষণায় দেখা গেছে, ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুর্ধ্ব ৫ শিশুদের খর্বকায়তার হার ৩৫.৯% থেকে কমে ২৩.৯% এ উন্নীত হয়েছে। শিশুপুষ্টি ঘাটতি নিরসনের এই সাফল্য দেশে এবং দেশের বাইরে ব্যাপকভাবে প্রসংশিত হচ্ছে।
রাইটটুগ্রো বাংলাদেশ প্রোগ্রাম কনসোর্টিয়ামের এ সকল কার্যক্রম ও উত্তম চর্চাসমূহ দেশব্যাপী সম্প্রসারণ করার লক্ষ্য নিয়ে কাজ করার নিমিত্তে অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের জন্য সিভিল সোসাইটি প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে। সিএসএ-সান বাংলাদেশ নেটওয়ার্কের সভাপতি সাইকা সিরাজকে সভাপতি; নারী মৈত্রী এর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলিকে সহ-সভাপতি এবং মাইক্রোগ্রো এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ইমাম মাহমুদ রিয়াদকে সাধারণ সম্পাদক ও গুরুত্বপূর্ণ সিভিল সোসাইটি ব্যক্তিত্বদের সদস্য করে প্ল্যাটফর্মটির এড-হক নির্বাহী কমিটি গঠিত হয়। এই প্ল্যাটফর্মের সদস্য হিসেবে রয়েছেন সুজন সম্পাদক ও দ্য হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র উপদেষ্টা ড. বদিউল আলম মজুমদার; এইচএলপি ফাউন্ডেশনের সভাপতি মো. শফিকুল ইসলাম; এক রঙা এক ঘুড়ি এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এস এম মাসুদুল ইসলাম নীল; বরগুনার জাগো নারী এর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি; পটুয়াখালীর সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী এর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন; বরগুনার তালতলী উপজেলার সমুদ্র সমাজ সংস্থার সভাপতি নজরুল ইসলাম; পটুয়াখালী সদর উপজেলার পায়রা সিএসও এর সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম; খুলনার ডুমুরিয়া উপজেলার সোনালী স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি আবু তারিক খান; সাতক্ষীরার দেবহাটা উপজেলার সোনালী ভবিষ্যৎ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. নাজরুল ইসলাম। এছাড়াও প্ল্যাটফর্মের সদস্য হিসেবে রাইটটুগ্রো কান্ট্রি স্টিয়ারিং কমিটির চেয়ারপার্সন ও ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ড. এ টি এম তারিকুল ইসলাম, দ্য হাঙ্গার প্রজেক্ট এর কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, অ্যাকশান অ্যাগেইনস্ট হাঙ্গার এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তপন কে চক্রবর্তী, সেভ দ্য চিলড্রেন এর পরিচালক (এফএসএল/শিশু দারিদ্র্য) তানিয়া শারমিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অপারেশন পরিচালক সাগর মারান্ডি রয়েছেন। রাইটটুগ্রো বাংলাদেশ কনসোর্টিয়াম টিম লিডার মোহাম্মদ ইকবাল আজাদ সভাটি পরিচালনা করেন এবং ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এ অবস্থিত রাইটটুগ্রো প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ) থেকে রাইটটুগ্রো প্রোগ্রাম স্পেশালিস্ট গোলাম রহমানী কোরায়শী আয়োজনের সমন্বয় করেন। রাইটটুগ্রো পিএমইউ ২০২৫ সাল পর্যন্ত এই প্ল্যাটফর্মকে সহায়তা দিয়ে যাবে।

০ কমেন্ট
1
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাইট টক বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা কমিটি
পরবর্তী পোস্ট
সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বে সভাপতি ইমরান, সম্পাদক মো: ইব্রাহিম

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting