দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৪৫
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে বনায়ন তৈরির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

কর্তৃক mirkhairul.news জুন ১৯, ২০২৫
জুন ১৯, ২০২৫ ০ কমেন্ট 290 ভিউস

ক্রমাগত বন নিধনের ফলে জলবায়ু পরিবর্তনসহ পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই প্রেক্ষাপটে কার্বন সংরক্ষণ, বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাঁধ রক্ষায় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে ১ একর ৪৪ শতক জমিতে বনায়ন তৈরির লক্ষ্যে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর যৌথ উদ্যোগে একটি “সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় উন্নয়ন সংস্থা লিডার্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলের বন্ধু, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা   মোঃ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী   সঞ্জীব কুমার গাইন, পানি উন্নয়ন বোর্ড, শ্যামনগর, সাতক্ষীরা , সজল মজুমদার, ফরেস্টার মুন্সিগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল এবং সঞ্চালনা করেন জনাব এ. বি. এম. জাকারিয়া, পরিচালক (কর্মসূচি), লিডার্স। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শওকৎ হোসেন, টিম লিডার রেখা খাতুন, অসিত মণ্ডল, লায়লা খাতুন, প্রকল্পের হিসাবরক্ষক মিলন মণ্ডল, টেকনিক্যাল অফিসারসহ লিডার্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি মোছাঃ রনী খাতুন বলেন, “নদীর চরে বনায়ন তৈরি বাধ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে উৎপাদিত গাছগুলো বাঁধকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেবে এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নদীর চর ও বাঁধ এলাকায় টেকসই বনায়ন গড়ে তোলার ওপর জোরারোপ করেন।” লিডার্সের এ উদ্যোগ পরিবেশ ও প্রতিবেশ, বাঁধ সংরক্ষণ, জীব বৈচিত্র সুরক্ষা এবং নদীর চরে টেকসই বনায়ন গঠনে একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করলেন শেখ জয়নুদ্দিন
পরবর্তী পোস্ট
কলারোয়ায়  আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রিলেটেড পোস্ট

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting