কালিগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীলদের শিক্ষা শিবির

মামুন বিল্লাহ ( কালিগঞ্জ) সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। (৩১ মে)শনিবার উপজেলার রংধনু কমিউনিটি সেন্টারে শিক্ষা এ শিবিরে বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এর পরিচালনায় ও বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল আহাদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক সাতক্ষীরা জেলা আমীর ও সাতক্ষীরা-০৩ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আগড়দাঁড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার,প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন রাতে যাওয়ার সময় বাংলাদেশ জামাত ইসলাম সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুল ইসলাম,শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা ৪ আসন আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা বায়তুলমাল সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক, সাতক্ষীরা জেলা অফিস বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম,

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানুষ সাধারণত জীবনকে ভালোবাসে, তবে জাহান্নাম থেকে রেহাই পেতে হলে শাহাদাতের মৃত্যু কামনা করা উচিত। শহীদ আবু সাইদসহ অনেকের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি। ভবিষ্যতের ফ্যাসিবাদকেও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে রুখে দিতে হবে
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে উপজেলার প্রায় ৪৫০ জন ইউনিট দায়িত্বশীল অংশগ্রহণ করেন। শিক্ষা শিবিরে আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্ব বিকাশ বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

spot_img

More from this stream

Recomended