২৫ লক্ষ টাকার ফেব্রিকস লুটের ঘটনায় সাতক্ষীরা স্বেচ্ছাসেবকদলের শিবলু রহমান সহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল বন্দর দিয়ে আমদানী করা ২৫ লক্ষ টাকার ফেব্রিকস লুটের ঘটনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সহ দুজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। লুট হ্ওয়া ফেব্রিকস ও বহনকারী ট্রাক জব্দ করা হয়েছে ।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সাতনদীকে জানান, বেনাপোলের ডুপপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের পুত্র বুলবুল আহমেদ বাদী হয়ে বেনাপোল থানায় একটি এজাহার দায়ের করেন । ওই এজাহারে ২৫ লক্ষ টাকার ফেব্রিকস লুট হ্ওয়ার অভিযোগ করা হয় । গত শুক্রবার রাত তিনটায় বেনাপোল থানা পুলিশ সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামে অভিযান চালায় । অভিযানে সাতক্ষীরা সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অংশ নেয় । রসুল পুর গ্রাম থেকে মো. শিবলুর রহমানকে আট করা হয় । শনিবার ঢাকার সাভার থেকে ফেব্রিকস বহনকারী কাভার্ডভ্যানের ড্রাইভার রনিকে আটক করা হয় । রনির বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামে। বেনাপোল থানা পুলিশ অভিযান চালিয়ে সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর তিনটি গুদাম থেকে ১০২ রোল ফেব্রিকস উদ্ধার করে। অপরদিকে খুলনা জেলার ডুমুরিয়া থানার সেঞ্চুরি ফিলিং স্টেশন থেকে ফেব্রিকস বহনকারী কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয় । এঘটনায় শিবলু রহমানকে শনিবার গভীর রাতে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে ।

 

spot_img

More from this stream

Recomended