দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৫৯
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার নলতা শরীফে প্রস্তুত দেশের সর্ববৃহৎ ইফতার ময়দান

কর্তৃক mirkhairul.news মার্চ ১, ২০২৫
মার্চ ১, ২০২৫ ০ কমেন্ট 331 ভিউস

তরিকুল ইসলাম: প্রতিবছরের ন্যায় এবছরও দেশের বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নলতা শরীফে অবস্থিত হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর মাজার প্রাঙ্গণে। ইফতার ময়দানের সকল প্রস্তুতি শেষ। আজ রবিবার (২ মার্চ) অনুষ্ঠিত হবে প্রথম রমজানের ইফতার। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ব্যবস্থাপনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এখানে প্রায় ছয়হাজার রোজাদার একত্রে বসে প্রতিদিন ইফতার করবেন। সওয়াব হাসিলের জন্য বড় এ ইফতার মাহফিলে শরিক হতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইফতারের উদ্দেশ্যে নলতায় ছুটে আসেন রোজাদাররা। ধনী, গরিব নির্বিশিষে সকল মানুষ ভেদাভেদ ভুলে এক কাতারে বসে ইফতার করেন। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক আমজাদ চৌধুরী জানান, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ১৯৩৫ সালে নিজের হাতে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। মিশন প্রতিষ্ঠার পর তিনি নিজেই প্রতি বছর রমজান মাসব্যাপী এ ইফতার মাহফিলের আয়োজন করতেন। পরবর্তীতে এ ইফতার মাহফিলের পরিধি বেড়ে যায়। ১৯৫০ সাল থেকে বৃহত্তরভাবে প্রতিবছর বিশাল টিনের ছাউনি নির্মাণ করে রমজানে ইফতারের আয়োজন করে আসছেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন। ইফতার মাহফিলে সকলে একত্রে বসার জন্য আহ্ছানউল্লা (র.) এঁর মাজার প্রাঙ্গনে বিশাল টিনের ছাউনি নির্মাণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণের জন্য রয়েছে দুইশত পঞ্চাশ জনের বেশি স্বেচ্ছাসেবক। ইফতারের তালিকায় থাকে ফিরনি, ডিম, চিড়া, ছোলা ভূনা, খেজুর, সিঙ্গাড়া ও কলা। প্রতিদিন ৬/৭ মন দুধের ফিরনি তৈরি করা হয় এখানে। রোজাদারদের জন্য প্রতিদিন প্রায় ছয় হাজার প্লেট ইফতার প্রস্তুত করা হয়। এছাড়াও নলতা শরীফের আশপাশের এলাকার মসজিদ ও বাড়িতে পৌঁছে দেয়া হয় এক থেকে দেড় হাজার রোজাদারের ইফতার। রয়েছে সুপেয় পানির বিশেষ ব্যবস্থা। দেশ বিদেশের ভক্তগণ যৌথভাবে এই ইফতারের অর্থ যোগান দিয়ে থাকেন। ইফতারের পূর্বে প্রতিদিন ধর্মপ্রাণ মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। ইফতার শেষে এই প্রাঙ্গনেই আদায় করা হয় মাগরিবের নামাজ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খাজরায় এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংষ্কার কাজ শুরু
পরবর্তী পোস্ট
মাদক মুক্ত সমাজ গড়তে চায় ছাত্রদলনেতা শাহিন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...

অক্টোবর ৬, ২০২৬

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting