দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫৬
সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটামাহে রমজানরাশিফললিড নিউজসাতক্ষীরা জেলা

অর্থ আত্মসাতের সত্যতা: অবশেষে বহিস্কার হলেন আলোচিত শিক্ষক এনামুল

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২৯, ২০২৪
ডিসেম্বর ২৯, ২০২৪ ০ কমেন্ট 289 ভিউস

মীর খায়রুল আলম: অবশেষে অর্থ আত্নসাত ও অনিয়মের অভিযোগে পারুলিয়া আহ্ছানিয়া দাখিল মাদ্রাসার আলোচিত গণিত ও সাধারণ বিজ্ঞানের সহকারী শিক্ষক এনামুল কবির বাবুকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত এনামুল কবির বাবু সদর উপজেলার গয়েশপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। মাদ্রাসার অফিসিয়াল প্যাডে উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এ আদেশ দেন। যার অনুলিপি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পারুলিয়া আহছানিয়া দাখিল মাদ্রাসার সুপার সহ বিভিন্ন জনকে। উক্ত বরখাস্ত আদেশে বলা হয় এনামুল কবির (বাবু) এর বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিগণের অভিযোগের বিষয়ে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য ৫ নভেম্বর প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটি তদন্তপূর্বক ১২ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এছাড়া এনামুল কবির (বাবু) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরী বিধিমালা-২০১২ এর অধ্যায়-৩ এর ১২ ধারা অপরাধের দায়ে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তার সন্তোষজনক জবাব ৭ কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলে ২ ডিসেম্বর তারিখে কারণ দর্শানোর জবাব দাখিল করেন। তার জবাব দাখিলের প্রেক্ষিতে ৯ ডিসেম্বর তারিখ মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভার আহবান করা হয়। উক্ত সভায় ১২ জন সদস্যের মধ্যে ১০ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সহকারী শিক্ষক এনামুল কবির (বাবু) এর দাখিলকৃত জবাবটি পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তার দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা)-এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরী বিধিমালা-২০১২ এর অধ্যায়-৩ এর ‘ঘ’ এর (১) ধারা মোতাবেক অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।

এ অবস্থায়, ৯ ডিসেম্বর তারিখের সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরী বিধিমালা-২০১২ এর অধ্যায়-৩ এর ১২ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় এনামুল কবির (বাবু) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য যে, গত (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ মহাসড়কে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এনামুল কবির বাবুর বহিস্কারের দাবিতে মানববন্ধন করেন। অভিযোগ আছে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন সহকারী শিক্ষক এনামুল কবীর ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইয়ের ছেলে পরিচয়ে প্রতিষ্ঠানে ক্ষমতার প্রভাব দেখান। শিক্ষক নিয়োগের নামে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের থেকে জোরপূর্বক টাকা আদায় করতেন। টাকা না দিতে পারলে প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়া হত। খণ্ডকালীন শিক্ষকদের বেতন নিয়ে মাসের পর মাস তাদের হয়রানি করতেন বলে জানা যায়। এমনকি তিনি মাদ্রাসায় বসে মাদক সেবন করতেন বলেও অভিযোগ আছে। বিষয়টি নিয়ে একবার প্রতিবাদ করায় এক শিক্ষককে ইয়াবা দিয়ে পুলিশি হয়রানি করান। মাদ্রাসা থেকে সরকারি বই বিক্রি, বিভিন্ন উৎস থেকে আসা অর্থ আত্মসাৎ, ঘুষ, চাঁদাবাজি, শিক্ষক ও ছাত্রদের সাথে অশালীন আচরণ কোন কিছুতে থেমে ছিলেন না। গত ৫ আগস্টের পর থেকে প্রতিষ্ঠানে আসছেন না এসে মিথ্যা মেডিকেল রিপোর্ট প্রদান করেন। এছাড়া আওয়ামী লীগের আমলে মাদ্রাসায় এসে স্বাক্ষর করেই চলে যেতেন এনামুল।

এমনকি ২০২৩ সালের ৭ মে পরীক্ষা শেষ হওয়ার পর কন্ট্রোলরুমে ঢুকে দাখিল পরীক্ষার্থীদের খাতায় কারসাজি করার সময় দেবহাটায় এনামুল কবির বাবু আটক হয়। পরে মোবাইলকোর্টে জরিমানা দিয়ে রেহাই পান। তার বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরী বিধিমালা-২০১২ এর অধ্যায়-৩ এর ১২ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় এনামুল কবির (বাবু) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জামায়াতের কমিটি গঠন
পরবর্তী পোস্ট
মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...

জুন ২৫, ২০২৬

ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 

জুন ২৪, ২০২৬

শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting