দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২৮
সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির...
কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি...
দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জের বিষ্ণুপুরে আতাউল হক দোলনের নির্বাচনী জনসভা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩১, ২০২৩
ডিসেম্বর ৩১, ২০২৩ ০ কমেন্ট 394 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন। রবিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় চৌমুহনী হাইস্কুলের মাঠে ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল হক সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিরঞ্জন কুমারী পাল বাচ্ছু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, শ্যামনগর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুর রহমান। কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আ’লীগের নেতা শেখ আব্দুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, উপদেষ্টা মাসুদা খানম মেধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ভুরুলিয়া চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু, মথুরেশপুর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী। বিশাল জনসভায় বক্তব্যে প্রধান অতিথি বলেন আমি আপনাদের দেওয়া ভালোবাসায় মুগ্ধ হয়েছি। সাতই জানুয়ারী বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় আপনার মূল্যবান ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ভূমিকা রাখবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে চরেছেন। দেশী এবং বিদেশি চক্রান্তকে রুখেদিয়ে তিনি পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ বড় বড় প্রকল্প হাতে নিয়ে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তর করতে কাজ করছে। এসময়ে তিনি আরও বলেন সাতক্ষীরা ৪ আসনে ২০ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে কালিগঞ্জ অংশের ৮ টি ইউনিয়নকে আমি নির্বাচিত হতে পারলে বেশি অবদান রাখবো। বিগত সংসদরা যে ভূলটা করে ৮টি ইউনিয়নকে বঞ্চিত করেছে, আমি সেইটা মাথায় রেখেই কাজ করবো। গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন প্রতিদ্বন্দী প্রার্থী এইচ এম গোলাম রেজা প্রতিনিয়ত আচারণবিধি লঙ্ঘন করেই চলেছে। আপনারা কলমের মাধ্যমে অপপ্রচার ও আচারণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কলম ধরবেন আশাকরি। পরিশেষে বলি জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক দিয়েছেন এই জনপদে উন্নয়নের লক্ষে। সুতারং সকলকে আমার প্রাণের প্রতীক নৌকায় আপনার মূল্যবান ভোটটি দিয়ে এই জনপদের উন্নয়নে অবদান রাখতে সচেষ্ট থাকব জয়বাংলা। প্রতিপক্ষ আমার ও আমার পরিবারের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি এবং নেতাকর্মী সমর্থকদের নানান হুমকী ধমকী দিয়ে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করেই চলেছে। আমি তাদের হীনমন্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত জনসভায় নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন বর্ষিয়ান আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দিন সমর্থিত হাজার হাজার নেতাকর্মী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী পোস্ট
বিষ্ণুপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা

রিলেটেড পোস্ট

কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...

সেপ্টেম্বর ১, ২০২৬

বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...

আগস্ট ৩১, ২০২৬

কালিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি

আগস্ট ৩০, ২০২৬

সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই

আগস্ট ২৯, ২০২৬

কালিগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রামদা দিয়ে কুপিয়ে...

আগস্ট ২৮, ২০২৬

কালিগঞ্জে এক হস্তশিল্পির সংগ্রামী জীবনের গল্প

আগস্ট ২৬, ২০২৬

কালিগঞ্জে ফ্রি চক্ষু শিবির উদ্বোধন

আগস্ট ২৬, ২০২৬

কালিগঞ্জে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

আগস্ট ২২, ২০২৬

সাতনদীর সাংবাদিক ফেরদৌসের ওপর সন্ত্রাসীদের হামলা

আগস্ট ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting