দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৩৯
কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড
শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ...
শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের...
আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...
নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণের...
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান: সামর্থ্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে নির্মমভাবে নিহত মনিরার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৩, ২০১৯
নভেম্বর ১৩, ২০১৯ ০ কমেন্ট 394 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জে পরোকিয়ায় বাধা দেওয়ায় লম্পট স্বামী ও তার ভাইবোনদের হাতে নির্মমভাবে নিহত মনিরার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান, উপজেলার পরমানন্দকাটি গ্রামের খান কেরামত আলীর স্ত্রী করিমন বেগম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত আনুমানিক ১০ বছর পূর্বে আমার বড় কন্যা মনিরা খাতুনকে একই উপজেলার কাঠাখালী গ্রামের শেখ আব্দুর রশিদে পুত্র শেখ বাহাউদ্দীনের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ প্রদান করি। বিবাহের পর আমার কন্যা জানতে পারে বাহাউদ্দীন একজন চরিত্রহীন লম্পট। সে তার ছোট ভাই শেখ আরফা উদ্দীনের স্ত্রী খাদিজা বেগমের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে। এ বিষয়ে আমার কন্যা প্রতিবাদ করলে বাহাউদ্দীন আমার কন্যাকে শারিরীক ও মানষিকভাবে নির্যাতন করতে থাকে। এনিয়ে স্থানীয় ভাবে কয়েকবার শালিশী বৈঠক হলেও লম্পট বাহাউদ্দীন তার চরিত্র না বদলে ওই খাদিজা খাতুনের সাথে অবৈধ সম্পর্ক অব্যাহত রাখে। এদিকে, বাহাউদ্দীনের ঔরশে আমার কন্যার কোল জুড়ে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। বাহাউদ্দীনকে এই কন্যা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সুপথে আসার অনুরোধ জানালেও ওই লম্পট আমার কন্যার কথায় কথায় কর্ণপাত না করে প্রায়ই তাকে মারপিট করতে থাকে। একপর্যায়ে গত ১২/৮/১৯ তারিখে পূর্ব পরিকল্পিতভাবে বাহাউদ্দীন তার দুই ভাই শেখ সাহাবুদ্দীন, শেখ নাছির উদ্দীন, বোন সাহিদা খাতুন ও শেখ আরফা উদ্দীনের স্ত্রী খাদিজা খাতুনের সহযোগিতায় লাঠি সোটা নিয়ে আমার কন্যা মনিরা খাতুনকে মারপিট করতে থাকে। একপর্যায়ে উল্লেখিত ব্যক্তিদের সহযোগিতায় বাহাউদ্দীন আমার কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে। সে সময় মনিরা খাতুনের শিশু কন্যা তাদের হাত থেকে তার মাতাকে বাঁচানোর জন্য কাকুতি মিনতী করেও ব্যর্থ হয়। এঘটনায় আমি বাদী হয়ে কালিগঞ্জ থানায় ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করি। ইতিমধ্যে ময়না তদন্তের রিপোর্টে মনিরাকে মারপিট করে হত্যা করা হয়েছে মর্মে উল্লেখও করা হয়েছে। অথচ চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের প্রায় ৩ মাস অতিবাহিত হলেও হত্যাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হয়নি। হত্যাকারীরা বর্তমানে বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, আমি একজন অসহায় সন্তান হারা মা। বর্তমানে এই মামলা তুলে নেয়ার জন্য তারা আমাকেসহ পরিবারের অন্যদেরকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকিও প্রদর্শন করছেন। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। এমতাবস্থায় তিনি তার কন্যার হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দ্রুত বিচার এবং তাদের জীবনের নিরাপত্তা দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলার সেরা করদাতা হলেন আলফা’র পুত্র আশিক
পরবর্তী পোস্ট
পরানদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting