দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৫
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নলতায় একটি পরিবারকে দেশ ছাড়ার হুমকির অভিযোগ নজরুলের বিরুদ্ধে

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৪, ২০২৩
ডিসেম্বর ৪, ২০২৩ ০ কমেন্ট 352 ভিউস

তরিকুল ইসলাম: কালিগঞ্জ উপজেলার নলতার বিলকাজলা গ্রামের মৃত বদিউল্যা গাজীর পুত্র বিএনপি নেতা নজরুলের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। এলাকায় কারোর জমির দলিলে ক্ষুদ পরিমাণ সমস্যার খবর পেলে ভূয়া দলিলপত্র বানিয়ে তারালী কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখার প্রভাষক ও বিএনপি নজরুল ইসলাম স্থানীয় আওয়ামীলীগ নামধারী কিছু ব্যক্তিদের ভাড়ায় চুক্তি নিয়ে লুটপাট ও দখল করে নিচ্ছে সেসব সম্পত্তি। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কথা বলাই যেন কাল হয়ে দাড়ালো একটি পরিবারের। মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছে ওই পরিবার। ঘটনাটি ঘটেছে, গত ১ ডিসেম্বর রাতে বিলকাজলা গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে রবিন্দ্রনাথ সরকারের পাকা বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান (চিংড়ী পোনা নার্সিংপয়েন্ট) ভাংচুর করে দখল করে নিয়েছে নজরুল ও তার বাহিনী। এসময় রবিন্দ্রনাথ সরকার সন্ত্রাসীদের বাঁধা দিতে গেলে তারা রবিন্দ্রনাথের পরিবারের উপর আক্রমন করতে উদ্ধৃত হয় এবং জমি যায়গা ছেড়ে খুব দ্রুত পরিবার নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যেতে হুমকি প্রদান করে। দেশ না ছাড়লে মিথ্যা মামলা ও হামলা করিয়ে দেশ ছাড়তে বাধ্য করবেন বলে হুমকি দেন। এছাড়া ভাঙচুর করার সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা নগদ অর্থ নিয়ে যায়। রবিন্দ্রনাথ সরকার এই প্রতিবেদককে জানান, আমার বসত ভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করে আমাকে বিতাড়িত করে পথে বসিয়েছে। আমি এখন মানবেতর জীবন-যাপন করছি। আমার পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার কামনা করছি। বিলকাজলা গ্রামের আব্দুল হালিম অভিযোগ করে বলেন, নজরুল জাল দলিল বানিয়ে তার বাহিনী নিয়ে আমাদের জমিতেও দখলের চেষ্টা করেছিলো কিন্তু আমাদের সাথে টিকে থাকতে পারেনি। একই গ্রামের মোসলেম উদ্দিন বলেন, নজরুল তার বাহিনী নিয়ে এলাকার বিভিন্ন মানুষের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। তার সাথে স্থানীয় আওয়ামীলীগের নামধারী কিছু লোকদের টাকার বিনিময়ে সাথে রাখছে। নজরুল এই এলাকা থেকে লোকজন ভাড়া করে ঢাকায় বিএনপির মিছিলে লোকজন পাঠায়। তার বিরুদ্ধে নাশকতার নেতৃত্ব দেয়ার অভিযোগও তিনি করেন। এব্যাপারে জানতে অভিযুক্ত নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা ১৫ মিথ্যা মামলায় দিশেহারা পাঁচ সহোদর ও চাচাতো ভাইয়েরা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে বোরো মৌসুমে লবণ ও খরা সহনশীল ধানবীজ ও সার বিতরণ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...

জুলাই ২১, ২০২৬

কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-

জুলাই ১৮, ২০২৬

কালিগঞ্জে বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আটক-২

জুলাই ১৪, ২০২৬

কালিগঞ্জে সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব, আহত কৃষক

জুলাই ১১, ২০২৬

অধ্যক্ষের দুর্নীতি ও শিক্ষকদের বদলিতে ফুঁসছে শিক্ষার্থীরা

জুলাই ৮, ২০২৬

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জুলাই ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting