দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:০৭
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী...
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে প্রয়াত কবি ও নাট্য অভিনেতাদের স্মরণাঞ্জলি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৪, ২০২৩
নভেম্বর ৪, ২০২৩ ০ কমেন্ট 315 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: ‘মৃত্যু সব কিছু কেড়ে নিতে পারে না’ স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ কবিতীর্থের আয়োজনে প্রয়াত ৯ জন কবিদের স্মরণাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনাতনে কালিগঞ্জ কবিতীর্থের সভাপতি সুকুমার দাশ বাচ্চুর সভাপতিত্বে প্রয়াত কবি বাবর আলী সরদার, কবি অরুণ কুমার ঘোষ, কবি সন্তোষ কুমার বিশ্বাস, কবি এ কে গজনবী খান, কবি সৈয়দ আলী খান, কবি সওদাগর নুরুল ইসলাম, কবি কেএম আমিনুর রহমান ও নাট্য অভিনেতা সাঈদ সাখাওয়াত ও কাজী আব্দুর রহমান এর স্মরণাঞ্জলি অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান। তিনি বলেন, কবিরা যা বলেন সত্য বলেন, যা লেখেন সত্য লেখেন তবে সবাই কবি নয়, কেউ কেউ কবি। কবিতা লিখে কেউ অক্ষত হয়েছেন আবার কেউ বিখ্যাত হয়েছে। কালিগঞ্জের নবরত্নের মতো নয় জন কবি ও অভিনেতা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তাদের স্মৃতি ঐতিহ্য সংরক্ষণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। স্মরণসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর খান বাহাদুর আহসানুল্লাহ সরকারি কলেজের অবসানপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক সাহিত্যিক হারুন অর রশিদ, শিক্ষক ও কবি বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা কবি ইলা দেবী মল্লিক, উপজেলার শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক আশেক মেহেদী, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, উপজেলা যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম আইয়ুব জুলু, উপজেলা উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী, কবি তীর্থের সাধারণ সম্পাদক কবি আলী সোহরাব, কবিতা পাঠ ও স্মৃতিচারণ করেন সাংবাদিক এস এম আহাম্মদ উল্লাহ বাচ্চু, পাইগাছার কবি পঞ্চানন মল্লিক, কবি ডাক্তার বাসনা, কবি মোশারফ হোসেন, কবি শওকত ওসমান, কবি রামপ্রসাদ ঘোষ, কবি জিএম পারভেজ কবি, দীপক কুমার, কবি রফিকুল ইসলাম সমর উদ্ভট, কবি আবু হোসেন ঢালী, কবি সোহরাব হোসেন ,সুপ্রিয়া কর্মকার ,অনুষ্ঠানে কবি বাবর আলীর লেখা গান পরিবেশন করে কণিকা সরকার ও কবি সন্তোষ কুমার বিশ্বাসের লেখা গান পরিবেশন করে তার পুত্র সুদর্শন বিশ্বাস। অনুষ্ঠানে কবিদের নিবেদিত স্বরচিত কবিতা পাঠ গান পরিবেশন ও স্মৃতিচারণ সহ প্রয়াত আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আইন লঙ্ঘন করে হাজী ইসমাইল ট্রাস্ট ভেঙে ট্রাস্টের সম্পত্তি বিক্রির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
দেবহাটায় এক মাসের শিশুকে বাঁচতে বাবার আকুতি

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

সাতক্ষীরায় মেজর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ফ্রি...

মে ৩১, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...

মে ২৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

কালিগজ্ঞে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মে ২২, ২০২৬

ড্যাফ বাংলাদেশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মে ২২, ২০২৬

কালীগজ্ঞে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মে ২১, ২০২৬

জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...

মে ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting