দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫৪
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগর কৈখালীতে প্রতিবন্ধীর ঘর দখলের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৯, ২০২৩
অক্টোবর ১৯, ২০২৩ ০ কমেন্ট 533 ভিউস

আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগর কৈখালীতে প্রতিবন্ধীর ঘর দখলের অভিযোগ উঠেছে। আদালতের ১৪৫ ধারায় সাময়িক নিষেধাজ্ঞা মামলা থাকার পরও ঘর থেকে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে বের করে দিলো প্রতিবন্ধীকে। অভিযোগ সূত্রে জানাগেছে যে, উপজেলার কৈখালী ইউনিয়নের দুরমুজখালী গ্রামের মোলামদী গাজীর ছেলে নজরুল ইসলামের কাছ থেকে একই ইউনিয়নের মেন্দীনগর গ্রামের মৃত জিয়াদ আলী গাজীর ছেলে প্রতিবন্ধী ইমাম আলী গত ৫ সেপ্টেম্বর ২০২৩ সাব-রেজিস্ট্রির মাধ্যমে ১ একর ৮০ শতক জমির ৬ দাগের মধ্যে ১৪ শত ভিটা ও ঘর ক্রয় করে দখল স্বত্ব বুঝে নেন। মালিকের সাথে পূর্বে জায়গা জমি সংক্রান্ত শত্রুতার জেরে গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে একুই এলাকার মেন্দিনগর গ্রামের মুনসুর গাজীর ছেলে জাহাঙ্গীর হুমকি দেয়। হুমকির প্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বর প্রতিবন্ধী ইমাম আলী সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ১৪৫ ধারায় সাময়িক নিষেধাজ্ঞা মামলা করেন। মামলা নং-২০৬৯। যা শ্যামনগর থানা-পুলিশের উপর সাময়িক নিষেধাজ্ঞার কাগজ প্রেরণ করেন বিজ্ঞ আদালত। সাময়িক নিষেধাজ্ঞার নোটিশ জারি করে থানা-পুলিশের এএসআই মনির হোসেন। কিন্তু আদালত ও থানা-পুলিশের সাময়িক নিষেধাজ্ঞকে অমান্য করে ১৫ অক্টোবর ২০২৩ তারিখ দুপুরে প্রতিবন্ধী ইমাম আলীর বাড়িতে হামলা করে। দুপুর অনুমান ২ টার দিকে জাহাঙ্গীরের নেতৃত্বে কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামের মনিরউদ্দীন গাজীর ছেলে মুনসুর আলী গাজী, মোরশেদ গাজীর ছেলে সোহরাব গাজী, জাহাঙ্গীর গাজীর স্ত্রী তাসলিমা খাতুন, সোহরাব গাজীর স্ত্রী তাসলিমা বেগম, মৃত মোহাম্মদ সরদারের ছেলে রহিম সরদার, কাদের সরদার, রহিম সরদারের ছেলে শফিকুল সরদার, করিম সরদারের ছেলে রফিকুল, নিদয়া গ্রামের মৃত শুকচাঁদ গাজীর ছেলে খলিল, গোনা গ্রামের মন্তেজ গাজীর ছেলে আলতাফ গাজী, আলতাফ হোসেনের স্ত্রী শরিফা খাতুন, মৃত হযরত চৌকিদারের ছেলে নজরুল হামলা চালিয়ে ঘর থেকে বের করে দেয় প্রতিবন্ধী ইমাম আলী ও তার স্ত্রীকে। পরে ঘরে প্রবেশ করে শরিফা খাতুন, তাসলিমা (১), তাসলিমা (২) ভিতর থেকে তালাবদ্ধ করে থাকেন। থানা পুলিশের হস্তক্ষেপে কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম দখলকারীর লোক ঘরে থাকা শরিফা খাতুন, তাসলিমা (১), তাসলিমা (২)কে বের করে দিয়ে চেয়ারম্যান নিজে তালা ঝুলিয়ে দেন ঐ ঘরে। কিন্তু প্রতিবন্ধীও তার ঘর বুঝে পাননি বলে অভিযোগ করেছেন। অন্যের বাড়িতে রাত যাপন করছে প্রতিবন্ধী ইমাম আলী। ইমাম আলী বলেন, টাকা দিয়ে ঝামেলা কিনে অন্যের বাড়িতে রাত কাটাতে হচ্ছে। আমার প্রাপ্প বুঝিয়ে দিলে বাঁচতাম। জাহাঙ্গীরের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বলেন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান পরে আমি কাগজপত্র পর্যালোচনা করে দেখলাম ইমাম আলীর মালিকের জমি আগেই বিক্রি করেছেন। পরে ইমাম আলী শেষ কোবলাদার হওয়ায় তার কোন শর্ত পাওয়া যায়নি। উভয় পক্ষ দখল করা নিয়ে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখে আমি ঘরে তালা দিয়ে চাবি সংরক্ষণ করেছি। পরবর্তীতে উভয় পক্ষ বসাবসির মাধ্যমে কাগজ যার জমি তার এই নিয়মে সমাধান করা হবে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, উভয় পক্ষ অভিযোগ নিয়ে আসছিলো। আমি মামলা না নিয়ে বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিমের মাধ্যমে সালিশে মিমাংসার জন্য বলে দিয়েছি। তিনি বসাবসির মাধ্যমে মিমাংসা করে দিবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কৃষি যান্ত্রিকীকরণে বদলে যাচ্ছে হাওর কৃষি
পরবর্তী পোস্ট
সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে সংলাপ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

অক্টোবর ১২, ২০২৬

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন

অক্টোবর ১২, ২০২৬

শ্যামনগরে সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার...

অক্টোবর ১১, ২০২৬

উপকূলীয় জনপদে কৃষিতে রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে প্রভাব...

অক্টোবর ১০, ২০২৬

শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

অক্টোবর ১০, ২০২৬

শ্যামনগরে শিক্ষা অফিসারের সহায়তায় ছাত্রীশূন্য বিদ্যালয়ে বই উত্তোলন:...

অক্টোবর ১০, ২০২৬

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

শ্যামনগরে অশ্রুসিক্ত বিদায়ে অবসরে গেলেন শিক্ষক আব্দুল মজিদ

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting