দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪৭
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়েছে প্রতিপক্ষরা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৭, ২০২৩
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ০ কমেন্ট 444 ভিউস

আরিফুল ইসলাম আশা: আশাশুনির নওয়াপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষরা। আহত সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম সাবিনুর খাতুন (৩৩) তিনি আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের ইয়াছিন আলী সরদার এর স্ত্রী। আহত গৃহবধূর স্বামী আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের মো. নুর মোহাম্মাদ সরদার এর ছেলে মো. ইয়াছিন আলী সরদার (৩৫) জানান, গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর দু’টোর দিকে আমি বাড়ী হইতে হিজল ডাঙ্গা রওনা করে পার্শ্ববর্তী আবুল গাজীর ছেলে আকরাম গাজী (৫৫), আকরাম গাজীর ছেলে সুমন গাজী (২২) আকরাম গাজীর বউ মোছা. আম্বিয়া খাতুন (৪৫) সহ আরও দুই – তিন জন ধারালো চাকু লোহার রড বাঁশের লাঠি নিয়ে ওৎ পেতে থাকে। এসময় তারা আমার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আমি মৌখিক ভাবে প্রতিবাদ করার সাথে সাথে তারা আমাকে বেধড়ক পিটায়ে সর্বশরীরে নিলাফোলা জখম করে। আমার ডাকচিৎকারে আমার ৭ (সাত) মাসের গর্ভবতি স্ত্রী সাবিনুর খাতুন (৩৩) ও ছেলে ফাহিম হোসেন (১৫) দ্রুত উদ্ধারে এগিয়ে এলে সুমন গাজী আমার স্ত্রীর তলপেটে লাথি মেরে মারাত্মক আহত করে। তারা আমার ছেলেকেও বেধড়ক পিটায়ে জখম করে। তারা আমার স্ত্রীর চুলের মুঠি ধরে মাটিতে মাথা থেতলিয়ে আহত করে। আমার স্ত্রীর পরনের জামা কাপড় টানিয়া ছিড়ে বে-আব্রু করে ও আমার স্ত্রীর বুকে পেটে পা দিয়ে মাড়িয়ে এবং আমার ছেলেকে পিটাইয়া আহত করে। আমার স্ত্রী জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। তাদের সাথে থাকা অজ্ঞাতরা আমার মটর সাইকেল লোহার রড দিয়ে ভাংচুর করে আনুঃ ৫০,০০০/- টাকার ক্ষতি সাধন করেন। তারা হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমার মাথায় বাড়ি মারিতে গেলে আমি ডান হাত দিয়ে ঠেকাইলে উক্ত আঘাত আমার ডান হাতের গোছায় লেগে হাড়ভাঙ্গা যুক্ত জখম হয়। তারা আমার নিকট হারির টাকা ১,০০,০০০/- টাকা নিয়া খুন জখমের হুমকি দিয়ে চলিয়া যায়। এসময় আমাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে আমাকে স্ত্রী সহ ছেলেকে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদরে নিয়ে ভর্তি করি। বর্তমানে আমার স্ত্রী ও ছেলেকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমার স্ত্রীর ও তার গর্ভে থাকা ভ্রমণের অবস্থা আশাংকা জনক। এঘটনায় আমি বাদি হয়ে আশাশুনি থানায় লিখিত এজাহার জমা দিয়েছি। আমি জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি। আশাশুনি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিশ্বজিৎ কুমার জানান, এবিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিদের আটক করতে কাজ করছে পুলিশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী রনি আহমেদ
পরবর্তী পোস্ট
অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব দিবস স্মরণ মহোৎসব

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting