দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩৮
সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার পরিবার কর্তৃক ভাংচুর, লুটপাট ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩০, ২০২৩
আগস্ট ৩০, ২০২৩ ০ কমেন্ট 311 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের সুলতানপুরস্থ সাবেক স্বামীর বসতবাড়িতে তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার আত্মীয় স্বজন কর্তৃক ভাংচুর, লুটপাট, মিথ্যা অভিযোগ, হয়রাণী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মোঃ মজনুর রহমানের ছেলে মোঃ জাকারিয়া হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত মঙ্গলবার ২৯ আগস্ট‘২০২৩ তারিখে বেলা ১২টার দিকে আমরা কেউ বাড়িতে না থাকায় আমার তালাকপ্রাপ্ত স্ত্রী তামান্না সুলতানা ও তার আত্মীয় স্বজন কর্তৃক আমাদের বসতবাড়িতে ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় বাড়ির দরজা ভেঙ্গে এবং বসত ঘরে থাকা শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, গ্যাসের চুলা, হাঁড়িপাতিলসহ যাবতীয় মালামাল ভাঙচুর করে এবং ঘরে থাকা ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকাসহ কিছু মুল্যবান জিনিসপত্র লুটপাট করে। তিনি আরো বলেন, ২০২০ সালের ২৬ নভেম্বর আমি সদর উপজেলার ভাড়ুখালী মাহমুদপুর গ্রামের তাজউদ্দীন আহম্মেদ গাজীর মেয়ে তামান্না সুলতানাকে ৪ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ করি। পরবর্তীতে আমাদের একটি কন্যা সন্তানও হয়। এরপর থেকে আমার স্ত্রী (তালাকপ্রাপ্ত) তামান্না সুলতানা আমি পিতামাতার একমাত্র পুত্র সন্তান জানা স্বত্তেও আমাকে পৃথক সংসার করার জন্য চাপ সৃষ্টি করে এবং সংসার পৃথক না করলে এবং তার কথা না শুনলে আত্মহত্যার করবে বলে হুমকি দিতো। এছাড়াও বিভিন্ন সময়ে বাড়িতে কাউকে কিছু না বলে একা একা বাবার বাড়িতে চলে যেত। তারপরেও সংসারে শান্তি ফিরিয়ে আনতে আমার স্ত্রীর কথামতো তার বাবা মাছ চাষের জন্য গত ৬ মার্চ ২০২৩ তারিখে নগদ ১ লক্ষ টাকা এবং ১৬ মার্চ ২০২৩ তারিখে চেকের মাধ্যমে ১ লক্ষ টাকা সর্বমোট ২ লক্ষ টাকা চাহিবা মাত্র ফেতর প্রদানের স্বত্বে গ্রহণ করেন। এছাড়া তার বাবা মায়ের কুপরামর্শে গত ৮ জুন ২০২৩ তারিখে আমার দেওয়া ৪ ভরি স্বর্ণের গহনা এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে বাবার বাড়িতে চলে যায়। এরপর আমিসহ আমার বাবা মা তাকে (তালাকপ্রাপ্ত স্ত্রী) ফিরিয়ে আনার জন্য আত্মীয় স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও ব্যর্থ হই। আমি সংসার পৃথক না করলে তিনি আর আমার সংসার করবে না বলে জানিয়ে দেন। এরপরেও গত ৩১ জুলাই ২০২৩ তারিখে আমার শ্বশুর-শ্বাশুড়ি আমাদের বাড়িতে এসে আমাকে এবং আমার বৃদ্ধ বাবা মাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ মারধর করতে উদ্যাত হয়। তৎপ্রেক্ষিতে গত ৪ আগস্ট ২০২৩ তারিখে সাতক্ষীরা থানায় ২১৩নং সাধারণ ডায়েরী এবং অভিযোগ করি। পরবর্তীতে জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য তাদের পত্র প্রদান করলেও তারা উপস্থিত হননি। একপর্যায়ে আমি আপোষ মিমাংশা করতে ব্যর্থ হয়ে তাকে তালাক প্রদান করি। এঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) আমরা কেউ বাড়িতে না থাকায় আমার সাবেক স্ত্রী তামান্না সুলতানা, তার মাতা জিবুন্নাহার (খুকুমনি), তার চাচা মোঃ আফাজ উদ্দিন আহম্মেদ, তার ফুফু শেরিনা, সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশিসহ ১৫/১৬ অজ্ঞাত ব্যক্তি আমাদের বাড়িতে উপস্থিত হয়ে হামলা, ভাংচুর ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। এব্যাপারে সাতক্ষীরা থানায় মামলার প্রস্তুতি চলছে। তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার পরিবার কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রাণীর হুমকিসহ তাদের নানামুখী ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় পরিবেশ সাংবাদিকতা বিষয়ক ৪ দিনের কর্মশালা শুরু
পরবর্তী পোস্ট
দেশ টিভিতে প্রচারিত ব্যক্তিগত আক্রোশপ্রসূত মিথ্যা রিপোর্টের প্রতিবাদ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় এক বৃদ্ধাকে গভীর রাতে তালা দিয়ে ঘরে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

সেপ্টেম্বর ৪, ২০২৬

নিয়োগ পরীক্ষায় শিশুর দায়িত্ব নিলেন নারী পুলিশ কনস্টেবল...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালিতে,নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

সেপ্টেম্বর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting