দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১৭
দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...
শ্যামনগরে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ
আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম
ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়
শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা
শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক
পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা’ বিষয়ক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শিক্ষাসাতক্ষীরা সদর

শিক্ষক নেতৃবৃন্দের সাথে রুহুল হক এমপির মতবিনিময়

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৭, ২০২৩
আগস্ট ১৭, ২০২৩ ০ কমেন্ট 1266 ভিউস

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার অন্তর্গত দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা: আফম রুহুল হকের মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট ২৩) বিকাল ৫ টায় সার্কিট হাউজ মিলনায়তনে সাতক্ষীরা জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক এম সুশান্তের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ফিরোজুল হক বাপ্পীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য ডা: আফম রুহুল হক।
নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা অধ্যাপক আকবর হোসেন, অধ্যক্ষ রমেশ চন্দ্র, প্রভাষক মিম সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক গাজী শাহজাহান সিরাজ, অধ্যক্ষ জাহিরুল আলম, প্রধান শিক্ষক পার্থ সারথি সেন, সহকারী অধ্যাপক পাল শুভাশিস, প্রভাষক মীর আবু সুফিয়ান, মাওলানা আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক সমর পাল, অধ্যক্ষ সদানন্দ সরকার, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক নির্মল চন্দ্র বৈরাগী, মাওলানা মোঃ শহীদুল্লাহ, খন্দকার আনিসুর রহমান,প্রভাষক সুকুমার রায় প্রমুখ। মতবিনিময় সভায় স্বাশিপ নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন। নেতৃবৃন্দ জানান, স্বাধীনতার স্বপক্ষে এই সংগঠনটি সারা দেশব্যাপী শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা: আফম রুহুল হক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ এর মাধ্যমে জানান, স্বাধীনতা বিরোধী ও মোস্তাকের প্রেতাত্বারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার মাধ্যমে চেয়েছিল বিশ্বের বুক থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রের নাম মুছে ফেলতে। অনেক সংগ্রামের ফলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজকে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। স্বাধীনতা শিক্ষক পরিষদ স্বাধীনতার পক্ষের একটি সংগঠন এই সংগঠনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন আনতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা লেবাসধারিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তারা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায়। আপনাদের এই সংগঠনের মাধ্যমে এদেরকে মোকাবেলা করতে হবে। পরিশেষে তিনি নৌকায় ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতার স্বপক্ষের সংগঠনকে এক যোগে কাজ করার আহব্বান জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ল’ স্টুডেন্টস্ ফোরামের নির্বাচনী তফসিল ঘোষণা
পরবর্তী পোস্ট
পরিবহনের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল চালকের

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting