দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:০৫
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার প্রাপ্তিতে সরকারি কেবিএ কলেজের সাফল্য

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১০, ২০২৩
আগস্ট ১০, ২০২৩ ০ কমেন্ট 386 ভিউস

লিটন ঘোষ বাপি: দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে শিক্ষার গুণগতমান ও জাতীয় শিক্ষা সপ্তাহ’২৩ এর স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা পর্যায়ে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, দলগত বিজয়ী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানসহ নানান ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সকলের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান। মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সোলায়মান হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মো: আবুল কালাম, দেবহাটা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এনামুল হক বাবলু, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), মো: আবু তালেব, রিতা রানী, সখীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলাম, সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, হাদীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জব্বার, ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা পারভীন, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহ, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম সহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধান, প্রভাষক, সহকারী শিক্ষক, বিজয়ী শিক্ষার্থী তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ দেবহাটা উপজেলায় শিক্ষার গুণগতমান ও পরিবেশ উন্নয়নে যার যার অবস্থান থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো, পর্যায়ক্রমে উপজেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করাসহ নানা বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করেন। সাথে সাথে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থী বা প্রতিষ্ঠানের সংখ্যা যাতে বৃদ্ধি পায় সে বিষয়ে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়েছে। এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ’২৩ এর বিভিন্ন স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা পুরস্কার লাভ করলেও কলেজ পর্যায়ে বরাবরের মতই সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ দেবহাটা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২৩ এ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৯ টি পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছে। কলেজ পর্যায়ে দেবহাটা উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের পক্ষ থেকে শ্রেষ্ঠ কলেজের ক্রেস্ট গ্রহণ করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), উপজেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষকের পুরস্কার গ্রহণ করেন রোভার স্কাউট লিডার মো: আবু তালেব, শ্রেষ্ঠ গার্ল-ইন রোভার শিক্ষকের পুরস্কার গ্রহণ করেন প্রভাষক রিতা রানী, শ্রেষ্ঠ রোভার কলেজের সিনিয়র রোভার মেট শেখ নাহিদুর রশীদ ও কলেজের শ্রেষ্ঠ রোভার দল, শ্রেষ্ঠ গার্ল-ইন রোভার সোনিয়া পারভীন, কেরাত প্রতিযোগিতায় শিক্ষার্থী মো: ইসরাফিল ইমন, বাংলা রচনা প্রতিযোগিতায় তাহেরুন নাহার, ইংরেজি বক্তব্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ এর উপর নির্ধারিত বক্তব্যে মো: আবিদ হাসান তানভীর, দেশাত্মবোধক গানে রাজশ্রী হাজরা, নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সংঙ্গীতে ডায়না স্বর্ণকার, দলভিত্তিক জারীগানে মুজাহিদ বিন ফিরোজ ও তার দল এবং লোক নৃত্যে বাসুদেব দাশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালার কলাগাছিতে কাঁচা রাস্তায় দুর্ভোগ চরমে, ধানের চারা রোপণ করে প্রতিবাদ
পরবর্তী পোস্ট
সরকারের উন্নয়নের বার্তা নিয়ে উপজেলা চেয়ারম্যান বাবুর মতবিনিময়

রিলেটেড পোস্ট

দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

এপ্রিল ১৬, ২০২৬

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

নানা আয়োজনে দেবহাটায় বাংলা নববর্ষ উদযাপন

এপ্রিল ১৪, ২০২৬

দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ!

এপ্রিল ৭, ২০২৬

 দেবহাটায় এক্সচেঞ্জ ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত 

মার্চ ৯, ২০২৬

দেবহাটার নওয়াপাড়ায় ৮শত পরিবারে বালতি ও সাবান বিতরণ

মার্চ ৮, ২০২৬

দেবহাটায় ৭০০ হতদরিদ্র পরিবারের মাঝে বালতি ও সাবান...

মার্চ ৭, ২০২৬

দেবহাটার কুলিয়ায় ৫টি দোকানে তালা দিলেন বিএনপি নেতা

মার্চ ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting