দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরশিক্ষাসাতক্ষীরা সদর

অনৈতিক কাজের প্রতিবাদ করায় প্রধান শিক্ষক হাসানুর রহমান লাঞ্ছিত

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৯, ২০২৩
জুলাই ২৯, ২০২৩ ০ কমেন্ট 1185 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয় বন্ধের দিনে বিদ্যালয়ে অনৈতিক কাজের প্রতিবাদ করায় ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসানুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, গত শুক্রবার (২৮ জুলাই) ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন ধার্য থাকায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসানুর রহমান স্কুলের পরিচ্ছন্নতাকর্মী মোঃ আল আমিন হোসেন, অফিস সহকারী শারাফাত, নৈশ প্রহরী শ্রী রাখাল চন্দ্র দে, কম্পিউটার ল্যাব সহকারী সৌমেন একযোগে সকাল ১০ টায় স্কুলের প্রধান ফটকের তালা খুলে ভিতরে প্রবেশ করেন। সে সময় দুই জন অপরিচিত ছেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মচারীদের দেখে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিতরে ঢুকে তারা দেখেন উক্ত বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জনৈক নজরুলের কন্যা তানিয়া ও শহিদুলের কন্যা বহিরাগত সুমি বিদ্যালয়ের বারান্দায় দাড়িয়ে আছে। প্রধান শিক্ষক হাসানুর রহমান তাদরে কে স্কুল বন্ধের দিনে স্কুলের ভিতরে থাকার কারণ জিজ্ঞাসা করলে তারা প্রধান শিক্ষকের নিকট ক্ষমা চেয়ে কাকুতি মিনতি করেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান মুসাকে বিষয়টি অবগত করলে তিনি উক্ত মেয়েদের স্কুলে রেখে তাদের অভিভাবকদের সংবাদ দেওয়ার জন্য প্রধান শিক্ষককে বলেন। প্রধান শিক্ষক সভাপতির কথামত পরিচ্ছন্নতাকর্মী আল আমিন ও নৈশ প্রহরী রাখাল চন্দ্র দে কে উক্ত মেয়েদের বাড়িতে পাঠান এবং উক্ত দুই জন মেয়েকে অফিস সহকারীর কক্ষে বসতে বলা হয়। একপর্যায়ে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য নাজমিরা বেগমের স্বামী বুলবুল এসে প্রধান শিক্ষকের কাছে উক্ত মেয়েদের তার জিম্মায় নিয়ে যায়। এ ঘটনার ১৫-২০ মিনিট পরে ৩০/৪০ জন দুর্বৃত্ত স্কুলে হামলা চালায়। তারা ইটপাটকেল ছুড়ে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রধান শিক্ষক হাসানুর রহমানকে লাঞ্ছিত করে এবং প্রায় দেড় ঘন্টা তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে বিদ্যালয়ের সভাপতি ফজলুর রহমান মুসা এসে প্রধান শিক্ষক হাসানুর রহমানকে উদ্ধার করে।
সরেজমিনে অনুসন্ধানে গেলে ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা রুহুল কুদ্দুস, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ আলমগীর কবির সাতনদীকে জানান, “প্রধান শিক্ষক হাসানুর রহমান দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। একটি ষড়যন্ত্রকারী মহল তার প্রতি ঈশ্বান্বিত হয়ে এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে বিদ্যালয়ে হামলা করে তাকে লাঞ্ছিত করেছেন।”
জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ হাসানুর রহমান রহমান সাতনদীকে বলেন, “ছুটির দিনে বিদ্যালয়ে উক্ত সুমি ও তানিয়াকে পেয়ে আমি সভাপতি সাহেবকে অবহিত করি। সভাপতি সাহেবের কথামত আমি উক্ত মেয়েদের স্কুলে বসতে বলে তাদের অবিভাবকদের সংবাদ দেই। একপর্যায়ে মহিলা মেম্বর নাজমিরার স্বামী বুলবুল এসে মেয়ে দুটিকে তার হেফাজতে নিয়ে যায়। সেখান থেকে ১৫-২০ মিনিট পরে বুলবুল ও মনির নেতৃত্বে দুর্বৃত্তরা স্কুলে হামলা করে ও আমাকে লাঞ্ছিত করে। ঐ দুটি মেয়ের মধ্যে সুমি আমার বিদ্যালয়ের ছাত্রী নয়। তার বাবার নাম শহিদুল। শহিদুল ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের বডি গার্ড। আমার বিশ্বাস বিদ্যালয়ে হামলা করা ও আমাকে লাঞ্ছিত করার পিছনে চেয়ারম্যানের (আব্দুল কাদের) হাত রয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মুসা সাতনদীকে বলেন, “বিদ্যালয়ে হামলা করা ও প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়টি দুঃখ জনক। ঐ মেয়ে দুটিকে ছুটির দিনে স্কুলে পেয়ে প্রধান শিক্ষক আমাকে জানালে আমি তাদের গার্ডিয়ানদের ডেকে ঘটনা খুলে বলে তাদের জিম্মায় দিতে বলি। পরে দুর্বৃত্তরা সংগঠিত হয়ে স্কুলে হামলা করে। এ বিষয়ে আগামী মঙ্গলবার (১ আগষ্ট) ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর উপকূলীয় প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন
পরবর্তী পোস্ট
মামলা করায় কলেজছাত্র মাহতীর মুন্নাকে জীবন নাশের হুমকী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting