দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৪০
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ঢাকাসারাদেশ

রাজধানীর রামপুরায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৬, ২০২৩
জুলাই ২৬, ২০২৩ ০ কমেন্ট 578 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজধানীর পূর্ব রামপুরায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) দিনগত রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন মো. জুয়েল (২৮) ও তার স্ত্রী মোসা. নাসরিন (২২)। পরিবারের দাবি, অভাব অনটনের কারণে হতাশা থেকে তারা আত্মহত্যা করেছেন।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা রাত ২টার দিকে সংবাদ পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওই দম্পতির মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত নাসরিনের ভাই টিটু খন্দকার জানিয়েছেন, চার বছর আগে নাসরিন ও জুয়েলের বিয়ে হয়। তারা গাজীপুরে থাকতেন। তাদের একটি সন্তান ছিল, সন্তানটি সাত মাস বয়সে মারা যায়। নাসরিন বাসাবাড়িতে কাজ করতেন, তার স্বামী জুয়েল লেগুনা চালাতেন। ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে সম্প্রতি জুয়েলের কাজ বন্ধ হয়ে যায়, তিনি বেকার অবস্থায় বসেছিলেন। সংসার চালাতে কষ্ট হচ্ছিলো।

টিটু বলেন, এই অবস্থা দেখে তাদের আট মাস যাবত রামপুরায় আমার কাছে নিয়ে আসি। এখানে আমার পাশে একটি রুম দিয়ে দেই। নাসরিন বাসাবাড়িতে কাজ করতো। পাঁচ থেকে সাত দিন যাবত সে জ্বরে ভুগছিল। ডাক্তার দেখিয়েছি। চিকিৎসকরা বলেছেন এটা ভাইরাস জ্বর। কিছু দিন সময় লাগবে। তাদের খাওয়া দাওয়া আমার বাসা থেকেই দিতাম।

তিনি আরও বলেন, গতকাল রাত আনুমানিক ১২টার পর বাসায় এসে স্ত্রীর কাছে জানতে চাই তারা খাওয়া দাওয়া করেছে কিনা। সে জানায় তারা তো রান্নাই করেনি। পরে তাদের রুমের সামনে গিয়ে দরজা বন্ধ পাই। ডাকাডাকি করে কোনও সারাশব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে দেখতে পাই, তারা দুজনেই ঝুলছে। তাৎক্ষণিক বাড়ির মালিক ও আশপাশের লোকজনদের জানাই। পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে দরজার পাল্লা  খুলে ফেলা হয়।

তারা ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেচিয়ে ওড়নার দুই মাথায় দুই জন ঝুলন্ত অবস্থায় ছিল। পরে পুলিশ ও সিআইডি তাদের আইনি প্রক্রিয়া শেষে হওয়ার পর সকালে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নাসরিন কুড়িগ্রাম জেলার দক্ষিণ কাটি গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বুবইল গ্রামের আজাদুল খন্দকারের ছেলে জুয়েল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা আমির খসরুর সাক্ষাৎ
পরবর্তী পোস্ট
বর্ষার আগমনে বেড়েছে চারাগাছ বিক্রি

রিলেটেড পোস্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মে ১, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting