দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৫
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতকে রুখে দিলো বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২২, ২০২৩
জুলাই ২২, ২০২৩ ০ কমেন্ট 533 ভিউস

জাতীয় ডেস্ক:

রুদ্ধশ্বাস লড়াই বুঝি একেই বলে! খাদের কিনারা থেকে ফিরে আসে ম্যাচে রোমাঞ্চ তৈরি করা। এরপর আবার খাদের কিনারায় চলে যাওয়া এবং আবার ফিরে এসে অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করা। এটুকু চিত্রনাট্য মনে হলেও বাস্তবে আজ মিরপুরে ভারতের বিপক্ষে সেটাই করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

আগে ব্যাটিং করে ফারজানা হক পিংকির ইতিহাস গড়া সেঞ্চুরিতে ২২৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ভারতীয় ব্যাটারদের দাপটে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গেছিলো স্বাগতিকরা। এরপর বোলারদের অবিশ্বাস্য বোলিংয়ে ইনিংসের শেষ বলে ভারতকে অলআউট করে ম্যাচ ড্র করে নিগার সুলতানা জ্যোতির দল। মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে নবম, বাংলাদেশের মেয়েদের প্রথম টাই ম্যাচ। এই ড্র-য়ে ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে সমতায় থেকে শেষ হলো।

পিংকির ইতিহাস গড়া সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের 

ফারজানা হক পিংকির ইতিহাস গড়া সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়লো বাংলাদেশ। দেশের নারী ক্রিকেটে ওয়ানডেতে পিংকির প্রথম সেঞ্চুরি করার দিনে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান করে বাংলাদেশ। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ১৬০ বলে ১০৫ রান করেন পিংকি। সব দল মিলিয়ে ওয়ানডেতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান এখনও ওয়ানডেতে টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ।

ওয়ানডেতে দেশের প্রথম সেঞ্চুরি করে ইতিহাস পিংকির

দেশের নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি।

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দেশের নারী ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার ইতিহাস গড়লেন এই ডানহাতি ব্যাটার। ১৫৬তম বলে চার হাকিয়ে এই ইতিহাস গড়েন পিংকি।

ভারতের বিপক্ষে রেকর্ড গড়ে ভাঙলো উদ্বোধনী জুটি

সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার মিলে রীতিমতো রেকর্ড গড়েছেন এদিন। দলীয় ৯৩ রানে শামিমা ফিরলে ভাঙে জুটি।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড৷ ওপেনিং নিয়ে সাম্প্রতিক সময়ে টিম ম্যানেজমেন্টের যে চিন্তা সেটা একেবারে রেকর্ড গড়েই সরিয়ে দিলেন শাকিমা সুলতানা ও ফারজানা হক পিংকি। ফেরার আগে   ৭৮ বলে ৫২ রান করেন শামিমা।

এর আগে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ২২ রানের। সব দল মিলিয়ে ওয়ানডেতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। আয়ারল্যান্ডের বিপক্ষে ১১৩ রানের জুটি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ১ উইকেটভারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৮ রান। পিংকি ৩৪ আর জ্যোতি ব্যাটিং করছেন ১ রানে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
২৭শে জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক বিএনপি’র
পরবর্তী পোস্ট
বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: ওবায়দুল কাদের

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting